রাজ্য

অস্বস্তি বাড়িয়ে তৃণমূলে আরো একজন বিদ্রোহী বিধায়ক, জনসমক্ষে আক্রমণ পিকের উদ্দেশ্যে

২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বৃদ্ধি করতে যুক্ত হল আরো এক বিদ্রোহী বিধায়কের নাম। এবার একসাথে প্রশান্ত কিশোরের কোম্পানি এবং জেলা সভাপতি কে বিধলেন হরিহর পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। শেখ কটাক্ষ করেন, ” নিজের বুথে জিততে পারে না এরকম অনেকে তৃণমূলের নেতা হয়ে বসে আছে।” আর এই মন্তব্য ঘিরে পুনরায় অস্বস্তিতে শাসক দল।

রবিবার বহরমপুরে কাটাবাগান এলাকায় একটি সভা থেকে ভাষণ দিচ্ছিলেন নিয়ামত শেখ। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আবু তাহের। তাকে উদ্দেশ্য করেই নাম না করে কটাক্ষ করেন নিয়ামত। তার সঙ্গে দলের অস্বস্তি আরও বাড়াতে তিনি আক্রমণ শানান তৃণমূলের এবছরের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দিকে।

তিনি বলেন, শুভেন্দু অধিকারী ছাড়া মুর্শিদাবাদ জেলা তৃণমূল অভিভাবকহীন। শুভেন্দু অধিকারী কংগ্রেস এবং সিপিএম থেকে সমস্ত নেতাদের তৃণমূলে নিয়ে এসেছিলেন। তাহের সাহেব অব্দি শুভেন্দু অধিকারীর জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। কিন্তু এরকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে এখন দলের ভিতরে কটাক্ষ করা হচ্ছে। দল কিভাবে চালাতে হয় তা শুভেন্দুবাবু খুব ভালো জানেন।

অন্যদিকে আবু তাহেরকে কটাক্ষ করে নিয়ামত সাহেব বলেন, “রাণীনগরে তৃণমূল নেতা খুন হওয়ার পরেও তার পরিবারের পাশে আপনি একবারও গেলেন না। প্রয়োজনের সময় আমাদের দলের কর্মীরা আমাদের নেতাকে পাশে পাচ্ছে না। এটা কোনোভাবেই ঠিক নয়। ” পাশাপাশি প্রশান্ত কিশোর কে আক্রমণ করে তিনি বলেন, ” তিনি এই জেলার কাউকে চেনেন না। তিনি নাকি হচ্ছেন দলের কো-অর্ডিনেটর। নিজের বুথেই জিততে পারে না এমন নেতাদের মাথার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে।”

নিয়ামত শেখ এর মন্তব্যের পাল্টা হিসেবে আবু তাহের বলেন, ” দলের নেতারা তাদের কাজ করবেন। প্রশান্ত কিশোর তার কাজ করবেন। এখানে কোনো রকম বিরোধ নেই। রাণীনগরে তৃণমূল কর্মী অসামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত ছিল। তাই তার মৃত্যুতে আমি যাইনি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026