জ্যোতিষ

আজ ১৭ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – নতুন কাজের ডাক পাবেন আজ আপনি। আপনার বন্ধু আজ আপনায় কর্মক্ষেত্রে সাহায্য করতে পারে যা আপনি সারাজীবন মনে রাখবেন। যারা ব্যবসা করছেন তাঁরা আজ নতুন দিশা পাবেন, আপনার প্রগতিশীল মনোভাব আপনাকে আনন্দময় অথবা আনন্দময়ী করে তুলবে। আপনার পরিবারের দ্বায়িত্ব সকলের সঙ্গে ভাগ করে নিন। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজিয়ে রেখে চলুন আখেরে আপনিই লাভবান হবেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল ও গোলাপি।

বৃষ – আপনার অজান্তে অজানা অসুখ আপনার শরীরে দানা বাঁধতে পারে, যদি আপনি আগে থেকেই সতর্ক থাকেন তবে পরিত্রাণ পেলেও পেতে পারেন। আপনি যদি স্মকিং করে থাকেন তবে তা আজ থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। মাস্ক ব্যবহার করুন, সঠিক খাবার সঠিক ভাবে খান, নিয়মিত শরীর চর্চা করুন। যারা চাকুরি করছেন তাঁদের কর্মে উন্নতি হবে। চাকুরিতে সুনাম অর্জন করবেন। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে দুর্দান্ত উপহার দেবে। শুভ রং হিসেবে ধারন করুন নীল ও গোলাপি।

মিথুন – আজ আপনি আপনার স্বভাবের জন্য বেঁচে যাবেন। কেউ আপনার সন্মানহানি করার চেষ্টা করবে। আপনার পরিবারের কেউ আজ অপ্রীতিকর আচরন করবে আজ আপনার সঙ্গে। আপনার স্ত্রী ও আপনার মধ্যে কলহ তৈরি হবে। দিনের প্রথমভাগ আনন্দে কাটলেও সন্ধ্যেও পর থেকে পরিবেশ খারাপ হতে পারে। যারা চাকুরি করছেন তাঁদের ক্ষেত্রে নতুন সমস্যা তৈরি হতে পারে। আপনার সমগোত্রীয় কেউ আপনার কাজের অগ্রগতি নিতে পারবে না। ঈর্ষা অনুভব করবেন। সম্ভব হলে হনুমান চালিশা পাঠ করুন। আপনার জন্য আজকের শুভ রং হল সাদা ও সবুজ।

কর্কট – আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে। আপনিও আজ কোন বিশেষ ব্যক্তির সান্নিধ্যে আসতে পারবেন। আপনার পরিবারের কেউ আপনাকে আজ আপনার শিক্ষার কাজে বিশেষভাবে সাহায্য করবে। যারা ইতিমধ্যে উচ্চশিক্ষা নিয়ে এগিয়ে গেছেন তাঁদের ক্ষেত্রে সুবর্ণসুযোগ আসতে চলেছে। পরিবারের কারোর সঙ্গে আজ আপনার অকারন মনোমালিন্য হতে পারে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। কেউ আজ আপনাকে আধ্যাত্মিক পথ দেখাতে পারবেন। শুভ রং আপনার জন্য হল কমলা।

সিংহ – আপনার পরিবারের আজকে কেউ খুব অসুস্থ হয়ে যেতে পারে। আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি দেন দিন, পিঠের যন্ত্রণা অথবা পেটের যন্ত্রনায় আপনি কষ্ট পেতে পারেন। দিনের শুরুতে আপনার কর্মব্যস্ততা প্রবল থাকবে, সন্ধ্যার পরে আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে। আপনি আপনার পকেটে বাঁচিয়ে রাখুন, আজকে আপনার অযথা ব্যয় হয়ে যেতে পারে। শুভ রং হিসেবে ধারণ করুন লাল অথবা সবুজ।

কন্যা – কাজ নিয়ে আজকে আপনার মধ্যে বিরম্বনা তৈরি হবে। আপনি আজ অবসর নিতে চাইবেন, পরিবারের সঙ্গে আজকে আপনার বনিবনা নাও হতে পারে। লং ড্রাইভ এর সম্ভাবনা রয়েছে। আপনার বাড়িতে বন্ধু সমাধান হবে, সন্ধ্যের পর থেকে আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনার প্রতি রোমান্টিক আচরণ করবে। আপনারা আজকে পুরনো জায়গায় নতুন কিছু ডিসকভার করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

তুলা – আজ আপনার অর্থভাগ্য চূড়ান্ত ভালো। আপনি যদি কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকে থাকেন তবে আপনি আজকে বড় অঙ্কের টাকা আয় করতে পারবেন। দিনের প্রথমভাগে আপনার ব্যবসা মন্দা গেল শেষভাগে আপনার লাভ দ্বিগুণ হবে। কোন বিশেষ ব্যক্তির সান্নিধ্যে আসার জন্য আপনি নতুন নতুন আইডিয়া পেতে পারেন। আপনি স্ত্রী আজকে আপনাকে ব্যবসার কাজে সাহায্য করতে পারে। সম্ভব হলে আপনি আপনার মনের মানুষ আর তো তখন স্ত্রী অথবা আপনার স্বামীর সঙ্গে আপনার কাজ সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণ আলোচনা করুন। আপনার জন্য আজকে শুভ রং হলো হলুদ অথবা কমলা।

বৃশ্চিক – আপনারা আলস্য আজকে আপনার বিরুদ্ধাচরণ করবে। চাকুরী ক্ষেত্রে সুনাম অর্জনের জায়গায় আপনি আজকে ভৎসনা পাবেন। আপনার বসের সঙ্গে আপনার আজকে মনোমালিন্য হতে পারে। আপনারা আলস্য আপনাকে আজ কঠিন কিছুর সঙ্গে সম্মুখীন করতে পারে। সম্ভব হলে আজকে সকালে উঠে যোগাসন করুন, ঈষদুষ্ণ হলুদ দুধ পান করুন। আপনার ডায়েটে বাদাম রাখুন। যারা উচ্চশিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র, আপনারা অমনোযোগিতা আপনাকে পিছিয়ে দিতে পারে। আজ মঙ্গলবার আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। শুভ রং হিসেবে ধারণ করুন মেরুন এবং কমলা।

ধনু – যারা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন তাদের পদোন্নতি হবে আজ। আপনার পরিশ্রম আজ কথা বলবে। দিনের শুরু থেকে আপনি আপনার কর্ম ফল পেতে থাকবেন। আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে যদি আপনি আপনার শরীরের দিকে সঠিক যত্ন না নেন। সর্দি কাশির সম্ভাবনা রয়েছে। আপনি আজ দামি কোন জিনিস ক্রয় করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল এবং হলুদ।

মকর – ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনার এমন ক্লায়েন্টের সঙ্গে আলাপ হবে যাদের শুনলে আপনি পূর্বে আলাপ করতে চেয়ে ছিলেন। ব্যবসায় চূড়ান্ত অগ্রগতি রয়েছে। আপনার ব্যবহার আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে। দুজনে চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম। যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য আজকের দিনটি অতি উত্তম।পরিবারে আপনার আজকে শান্তি বজায় থাকবে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে অথবা আপনার স্বামীর সঙ্গে ছোটখাটো কলহে আপনি যদি যেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

কুম্ভ – আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম হবে। আপনার পরিবারের কোনো বিশেষ ব্যক্তির আচরণ আজকে আপনার একদমই ভালো লাগবে না, তার সঙ্গে অযথা আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনার পিতা মাতা আপনার প্রতি আজকে অসন্তুষ্ট হবে। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। শ্বশুরবাড়ির তরফ থেকে আজকে আপনি সমাদৃত হবেন। আপনার জন্য আজকে শুভ রং হলো সাদা এবং বেগুনি।

মীন – আপনার কাজের পদোন্নতি হতে পারে অথবা বদলি হতে পারে। যারা সরকারি চাকরি সঙ্গে যুক্ত তাদের বদলির সম্ভাবনা প্রবল। আপনার ব্যক্তিত্ব আজকে পূর্ণরূপে প্রকাশ পাবে, আপনার সহনশীল মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বাড়িতে আজকে আপনি অধিক যত্ন আপ্যায়ন পাবেন। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার প্রতি রোমান্টিক আচরণ করবে। শুভ রঙ হিসেবে আপনি আজকে ধারণ করতে পারেন সাদা এবং নীল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026