নিউজ

ধর্মনিরপেক্ষ জোট একসঙ্গে হলে বিজেপির পতন আবশ্যক, দাবি অধীরের

পাটনা: আজ, মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দেশের প্রত্যেক রাজনৈতিক দল বিহারের নির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। কারণ, নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি পরিবর্তন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। চূড়ান্ত ফলাফল জানতে গভীররাত লেগে যাবে। দীর্ঘমেয়াদী গণনার মধ্যেই মহাজোট এবং এনডিএ-এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেক বছর বেলা ১২টা-১টার মধ্যে কী ফল হবে তার একটা হালকা আভাস পাওয়া যায়। কিন্তু এ বছর দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে তাও তেমন কোনও আভাস পাওয়া যাচ্ছে না। কারণ, সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে। আর বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ধর্মনিরপেক্ষ শক্তিগুলি একসঙ্গে হলে বিজেপির পতন অবশ্যম্ভাবী।

সকাল থেকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ‘লালুপ্রসাদ যাদব এই মুহূর্তে ময়দানে নেই। ৩১ বছরের একটি ছেলে যুবসমাজকে কার্যত উদ্বুদ্ধ করে চলেছে। তার নেতৃত্বে মহাজোট বন্ধন তৈরি হয়েছে। যেখানে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। বিহারের বিধানসভা নির্বাচন এটাই প্রমাণ করে যে, ধর্মনিরপেক্ষ জোট যদি একসঙ্গে একত্রিত হয়, তাহলে বিজেপির মত একটি দলের পতন অবশ্যম্ভাবী। আমাদের সকলের কাছে বিহারের বিধানসভা নির্বাচন একটা উদাহরণ হয়ে থেকে যাবে সারা জীবন।’

এখনও পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে, নীতীশ কুমারের প্রত্যাবর্তন নয় ঘটবে পরিবর্তন। সেই একই কথায় সিলমোহর লাগালেন অধীর চৌধুরীও। বাস্তব ফলাফল কী হয়, তার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করতেই হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026