রাজ্য

ওয়াইসির দলকে কাজে লাগিয়ে মুসলিম ভোট কেটেছে বিজেপি, বক্তব্য অধীরের

মুসলিম ভোট কেটেছে বিজেপি। আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম কে ব্যবহার করেছে এই কাজের জন্য। মহাজোটের হার দেখে আজ এমনটাই বলতে দেখা গেল কংগ্রেস নেতা অধির চৌধুরীকে একইসঙ্গে এই ভোট থেকে তার মনে আশার সঞ্চার ঘটেছে বলেও জানিয়েছেন তিনি। তার মতে এই যে তারা বিজেপি কে কড়া টক্কর দিতে সক্ষম হয়েছেন, তার মধ্যেই লুকিয়ে আছে লোকসভা ভোটের আশা। এইদিন অধীরবাবু বলেন,”বিহারে যখন ভোট পর্ব শুরু হল, তখন মহাজোট ধর্তব্যের মধ্যেও ছিলনা। নির্বাচনে জয়লাভ করা টা বিজেপি বা জেডিএউ এর কাছে ততটাই সোজা ছিল যতটা কেকের ওপর ছুরি চালানো। তারা তো আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে দুই তৃতীয়াংশ ভোটে জিতবেন তারা। তারপর আমরা দেখালাম টক্কর কাকে বলে।”

অন্যদিকে তেজস্বী যাদবের প্রশংসায় তিনি বলেন,”তেজস্বী যাদবকে রাজনীতিতে নতুন মুখ বলা চলে। সেই তিনিই জেডিএউ-বিজেপির পোড়খাওয়া নেতাদের নাজেহাল করে দিলেন। একটা ৩১ বছরের ছেলের নেতৃত্বে বিহার ভোট হল। সেখানে তাকে আটকাতে ছুটে আসতে হয়েছে প্রধানমন্ত্রীকেও। ১০-১২ বার তিনি এসেছেন বিহারে। এছাড়াও সব মন্ত্রী নেমেছিলেন প্রচারে।”

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এলজেপি এবং এআইএমআইএম ব্যবহারে অভিযোগ তুলেছেন তিনি। এইদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,” জেডিইউ কে চাপে ফেলতে বিজেপি ব্যবহার করেছে পাসওয়ানের দলকে। এছাড়া তারা কাজে লাগিয়েছেন ওয়াইসির দলকেও। এই দলকে কাজে লাগিয়েই মুসলিম ভোট কেটেছেন তারা। যদি ওয়াইসি-কে বিজেপি ব্যবহার না করত তবে মুসলিম ভোট এভাবে ভাগ হতো না। যার ফলে অনেকটাই সুবিধা হত আরজেডি এবং কংগ্রেসের। যাই হোক, হয়তো ছলের দ্বারা তারা জয়লাভ করলেন ঠিকই। কিন্তু আমি বলতে পারি, এটা ভবিষ্যতে বিজেপির জন্য বিপদ বয়ে আনবে। আমরা একটা নতুন প্রজন্মের যুবককে দেখলাম আজ।” এইদিন তিনি আরও বলেন,”এআইএমআইএম ৪টি এবং এলজেপি ১ টি আসনে এগিয়ে। সেখানেই এআইএমআইএম পেয়েছে ১.১৬ শতাংশ ভোট এবং এলজেপি ৫.৭৪% ভোট। তাই বলা চলে যে, আসন না পেলেও ভোটের দিকে অনেকটাই এগিয়ে এসেছেন তারা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026