রাজ্য

‘মমতার পায়ের এক্স-রে রিপোর্ট প্রকাশ করা হোক’, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের

একুশে বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রীর পায়ে চোট খবরের শিরোনামে উঠে এসেছে বারংবার। পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী বর্তমানে হুইল চেয়ারে বসে জেলা সফর করছেন। তবে বিরোধীরা বারংবার মুখ্যমন্ত্রীর পায়ে চোট নিয়ে বিদ্রুপ করেছেন এবং পুরোটাই নির্বাচনী নাটক বলে অভিহিত করেছেন। বিজেপি নেতারা একের পর এক সব ঘটনাকে সাজানো ও ভণ্ডামী বলে অভিহিত করেছে। তবে এবার মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগা নিয়ে মুখ খুললেন জোট সংগঠনের সদস্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

অধীর রঞ্জন চৌধুরী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “নির্বাচনের আগে হুইলচেয়ারে প্রচার করতে নেমে মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। প্রথমে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। পরে আবার বলেছে যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। হামলা ধাক্কায় রূপান্তরিত ২৪ ঘন্টা সময় লাগেনি। এর থেকে বোঝা যাচ্ছে মমতা সব নাটক করছে। হাসপাতাল থেকে একদিনের মধ্যে ছুটি নেয়ার সময় বোঝা গেছিল যে সবই সাজানো ঘটনা।” এছাড়াও এদিন অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর যদি সত্যিই পায়ে লেগে থাকে তাহলে তার এক্সরে রিপোর্ট জণমাধ্যমে প্রকাশ করা হোক।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে মালদহ দক্ষিণের কংগ্রেস নেতা ডালুবাবু সম্পূর্ণ ভিন্ন মতবাদ করে বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, “ভোটের পর দরকার পড়লে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে।” এই বিতর্কের প্রসঙ্গ উঠলে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “ডালু বাবু কি বলেছে তা আমি জানিনা। নির্বাচনে কি ফল হবে তাও আমি জানিনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে। আমরা বাম কংগ্রেস জোট তৃতীয় শক্তি হিসেবে বাংলা দখল করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026