টিএমসি যখন একের পর নেতা কর্মী দল ছাড়ছেন, তখন বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। একই সাথে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে নেওয়ার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচন ও করেন তিনি। তার বক্তব্য,”এইভাবে আইপিএসদের কেন্দ্র থেকে সরানো যাবেনা।”
ইতিমধ্যেই ২০২১ এর বিধানসভা ভোটে অধীর চৌধুরীকে জোটের মুখ হিসেবে সামনে রেখেছে বাম-কংগ্রেস জোট। ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের তৃণমূল সরকার এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ বাড়ছে অধীরের। শুক্রবার কলকাতা থেকে বহরমপুর ফেরার পথে ডিভিসির সেচ বাংলোয় তিনি জেলা কংগ্রেস নেতৃত্ব এর সাথে আলোচনা করেন। আইপিএস ইস্যুতে অধীর বলেন,”সংবিধানে কেন্দ্র এবং রাজ্য আলাদা বিষয়ে উল্লেখ করা আছে। এইভাবে কেন্দ্র থেকে সরানো যাবেনা আইপিএসদের। আমার তা জানা নেই”
তৃণমূল নেতাদের দলত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে অধীরকে। তিনি বলেন,”এটাই নিয়তি তৃণমূলের। তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওরা।” এরপরই বিজেপির রাষ্ট্রপতির শাসনের দাবিকে ঘিরে মতামত দেন অধীর। অধীর বলেন,” বাংলায় বিজেপির এত রাষ্ট্রপতি শাসন নিয়ে চেঁচানোর কি রয়েছে? রাজ্যে রাষ্ট্রপতির শাসন তো করে দিতেই পারেন। ওদেরই সরকার রয়েছ কেন্দ্রে। ভাষণ দেওয়ার কি আছে? যেমন তিনজন আইপিএস অফিসারকে তুলে নিয়েছে। রাজ্যপালকে শাহ বলবেন। আর অন্যদিকে রাজ্যপাল রাষ্ট্রপতির শাসন জারি করে দেবেন। এই নিয়ে এত গরম খাওয়ানোর কোনও কারণ আছে? আমরা চাই শান্তিতে নির্বাচন হোক। প্রতিটি বুথে বাহিনী থকুক। আর সে তো রাজ্য পুলিশ ছাড়া তারা চলতে পারবেনা।”
এখানেই থামেননি অধীর। তিনি বলেন,”শুধু স্বাস্থ্যসাথী কার্ড করলে হবেনা। কোম্পানি বিমা করবে, কোথায় টাকা পাবেন কেউ জানেন না। কোন হাসপাতালে হবে এটা ?”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…