রাজ্য

“ভবিষ্যতে যেন এমন না হয়,” আইন ব্যবস্থাকে ঘিরে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

মুখোমুখি নয়, DGP এবং মুখ্যসচিব এর সাথে ভার্চুয়াল বৈঠক। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। জেপি নড্ডার কনভয়ে হামলার মতো ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষকর্তাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্র থেকে তেমনটাই জানা গিয়েছে। শুক্রবার প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক।

IPS ডেপুটেশন ইস্যুতেই কেন্দ্র রাজ্য সংঘাত উঠেছে চরমে। মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট এও। এমন অবস্থায় আজ বিকেলে ৫ টা ৩০ নাগাদ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং DGP কে তলব করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্যের তরফ থেকে এই সময়ে যা পরিস্থিতি এবং কাজের চাপ সেই বিষয়ে কোনও ভাবেই মুখ্যসচিব কে ছাড়া যাবেনা। মহামারি অবস্থাতে ভিডিও কনফারেন্স এ বৈঠক প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র।

সূত্র হতে জানা গিয়েছে যে, এইদিন আগের নির্ধারিত সময়েই রাজ্যের মহা সচিব এবং DGP এর সাথে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধানরা। প্রথমে জানতে চাওয়া হয়, জেপি নড্ডার সফরের নিরাপত্তার বিষয়ে। জবাবে ডিজিপি বলেন, সমস্ত প্রোটোকল মানা হয়েছিল। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কীভাবে হামলা হল, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের শাস্তি দেওয়া হবে। এরপরই আইন রক্ষার প্রশ্নে রাজ্যকে করা নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকতে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্পতই দুই দিনের সফরে বাংলায় এসেছিলেন জেপি নড্ডা। সেখানে তাকে ঘিরে চলে বিক্ষোভ। হামলার অভিযোগ ওঠে শাসক শিবিরের ওপরে। তবে শাসক শিবির হতে সেই বিষয় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়েই এইবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026