Categories: নিউজ

রিয়া চক্রবর্তীকে সমর্থন, টুইট করে জানালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী

কলকাতা: এবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সমর্থন করতে এগিয়ে এলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী৷ বাঙালি ব্রাহ্মণ বলে অভিহিত করে মাদক মামলায় রিয়ার গ্রেফতারিকে হাস্যকর এবং অযৌক্তিক বলে অভিযোগ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরের৷ বিগত কয়েক মাস ধরেই সুশান্ত সিংহ রাজপুত হত্যা মামলায় তোলপাড় হতে বসেছে ভারতের রাজনীতি।

সিনেমা জগত অতিক্রম করে খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয় রাজনীতির বেড়াজালে জড়িয়ে পড়ে। রহস্য উন্মোচনের বদলে যত দিন গেছে ততোই জটিল থেকে জটিলতর হয় এই হত্যা মামলা। কিন্তু অবশেষে দীর্ঘদিনের জল্পনা উস্কে গত মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তিন ধরে জেরা করার পর রিয়া জান্য সুশান্তকে মাদক দিতেন তিনিই। আর এই ঘটনায় আবারও তোলপাড় হয় ভারতের রাজনীতি।

অনেকেরই মতে এই মামলার এখনো সঠিক বিচার হয়নি। এখনো প্রকাশে আসেনি সুশান্তের আসল হত্যাকারী। আর এসবের মাঝেই অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী৷ অন্যদিকে বিহারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে পোস্টার, ব্যানার লাগিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, এই বিষয়ের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।

রিয়ার গ্রেফতারি নিয়ে এ দিন ট্যুইট করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “রিয়ার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী৷ নিজের দুই সন্তানের জন্য বিচার চাওয়ার অধিকার রয়েছে তাঁর”। এরপরের টুইটেই অধীর চৌধুরী লেখেন, “প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত একজন ভারতীয় অভিনেতা ছিলেন৷ কিন্তু বিজেপি তাঁকে বিহারী অভিনেতায় পরিণত করেছে, যাতে নির্বাচনে ফায়দা তোলা যায়”। আর একের পর এক যা ঘটনা ঘটে যাচ্ছে তাতে সুশান্ত সিংহ রাজপুতের ঘটনা ক্রমশই জটিল হয়ে খারাপের দিকে এগোচ্ছে।

 

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026