কলকাতা: সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা ঠিক কি পরিস্থিতিতে রয়েছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তিন বেসরকারি হাসপাতাল। এক করোনা রোগীকে তিন বেসরকারী হাসপাতাল বিরুদ্ধে প্রত্যাখ্যান করার অভিযোগ উঠল। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন ওই তিন বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে।
আনন্দপুরের ফর্টিস হাসপাতালকে ১ লক্ষ, তপসিয়ার ফ্লেমিং হাসপাতালকে ৫০ হাজার এবং বালিগঞ্জের অল এশিয়া মেডিক্যাল ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। বুধবার স্বাস্থ্য কমিশনের শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গে যাতে আবার এমন ঘটনা না ঘটে, তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কথা ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষদের জন্য কতটা খারাপ অবস্থায় আছে, তা আবার ফুটে উঠল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…