রাজ্য

লড়তে হবে তাই লড়ছিনা, লড়াই করছি জিততে, হুঙ্কার অধীরের

একুশের নির্বাচনে জোড়াফুল শিবিরকে টক্কর দিতে মাটি শক্ত করছে কংগ্রেস। সেই কারণে এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জঙ্গল মহলে প্রচারে যাচ্ছেন প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,”আমরা শুধু লড়াই করার জন্য লড়ছিনা। আমরা লড়ছি ক্ষমতা দখল করার জন্য। আমরা লড়ছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়ছি। আর আমরা বাংলার ক্ষমতায় আসবো।”

আর আসন নিয়ে সমঝোতা নয়। একুশের ভোটে এক সাথে জোট করে লড়ছে কংগ্রেস এবং বামেরা। কিন্তু জোটের মুক করা হোক অধীরকে। ছেড়ে দেওয়া হোক বেশির ভাগ আসন। এমন ভাবনায় বেশ চিন্তা দেখা গিয়েছিল বাম নেতাদের মনে। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মাত্র কয়েকটি আসনের সমস্যার জন্য ভেঙে যায় জোটের চিন্তাভাবনা। এইবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবেনা তো? সূত্র হতে জানা গিয়েছে, গোটা বিষয়টি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানান হলে, তিনি যোগাযোগ করেন রাহুল গান্ধীর সাথে। তারপর প্রদেশ কংগ্রেসের ২২ জন নেতার সাথে ভার্চুয়াল বৈঠক করেন রাহুল। সেখানে তিনি বলেন,” বামের সাথে জোটই ভবিষ্যৎ”। নেতাদের সংযত থাকতেও পরামর্শ দেন রাহুল। সেখানেই শেষ নয়, এক সময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল মুর্শিদাবাদ, মালদহ। সেই সমস্ত জেলায় সংগঠন মজবুত করার কথাও বলেছেন রাহুল গান্ধী।

বৈঠকের পর ভোটের প্রচার সূচি প্রস্তুত করে ফেলে কংগ্রেস নেতৃত্ব। সেই সূচি অনুযায়ী, ডিসেম্বরে জঙ্গল মহলে যাচ্ছেন সভাপতি অধীর চৌধুরী। এই মাসে তিনি যাবেন উত্তরবঙ্গেও। ৫ তারিখ প্রথম নির্বাচনী সভা করবেন অধীর। সভা হবে পুরুলিয়াতে। সাথে থাকবেন নেপাল মাহাতো। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকে পুরুলিয়াতে অনেকটাই দাপট দেখাতে শুরু করেছে গেরুয়া শিবির। এরপর ৭ তারিখ রায়গঞ্জে সভা করবেন প্রদেশের কংগ্রেস সভাপতি। তারপরই হবে মালদহ এবং মুর্শিদাবাদে নির্বাচনী জনসভা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026