রাজ্য

শুভেন্দু দলে এলে অনেকটাই সুবিধা হবে, বক্তব্য মুকুল রায়ের

শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনও চলছে রাজনৈতিক জল্পনা। গতকাল বৈঠক হয়েছিল শুভেন্দু সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের মাঝে। সেখানে অনেকটাই নাকি মানভঞ্জন করা সম্ভব হয়েছিল তার। এমনটাই বৈঠক শেষে জানিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রাজ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বৈঠক নিয়ে যে তিনি অনেকটাই অসন্তুষ্ট তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এইদিন তিনি বলেন,শুভেন্দু বিজেপি তে আসলে অনেকটাই লাভ হবে দলের।

মুকুলের বক্তব্য,”আমি জানিনা শুভেন্দু অধিকারী কি বলেছেন। এখনও উনি একজন তৃণমূল বিধায়ক। আমার এই বিষয়ে কিছু বলার নেই। শুভেন্দু জন আন্দোলনের এক নেতা। যদি তিনি জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে আসেন, তবে আমরা তাকে স্বাগত জানাবো। শুভেন্দু দলে আসলে , অনেকটাই লাভ হবে দলের। তবে ওনাদের বৈঠকে কি হয়েছে, সে বিষয়ে কিছুই জানিনা আমি। বিজেপি ঠিক তখন সিদ্ধান্ত নেবে, যখন শুভেন্দু নিজে কোনও সিদ্ধান্ত নেবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, বহু দিন ধরে দলের থেকে একটু একটু করে অনেকটা দূরে চলে গিয়েছিলেন শুভেন্দু। একের পর এক অরাজনৈতিক সভা করেন তিনি। তাতে ছিল না দলের নাম কিংবা প্রতীক ও। তার রাজনৈতিক অবস্থান নিয়ে ক্রমে বেড়ে চলেছিল জল্পনা। এমন অবস্থায় গত শুক্রবার নিজের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু। তার আগে তার সাথে বৈঠক করেছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়। কিন্তু তাতে মেলেনি কোনও ইতিবাচক ফল। পরবর্তীতে গতকাল শুভেন্দুর সাথে বৈঠক করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সাথে। সেখানে উপস্থিত ছিলেন সৌগত রায় ও। বৈঠক শেষে সৌগত রায় বলেন তিনি দলেই থাকবেন, মিটে গেছে সমস্ত ভুল বোঝাবুঝি। কিন্তু বুধবার সৌগত রায়কে নিজের ক্ষোভ সম্পর্কে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় আরও বেড়ে গিয়েছে তার দল পরিবর্তনের জল্পনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026