বলিউড

চরম জায়গায় পৌঁছেছে বিতর্ক! এবার অমিত কুমারকে একহাত নিলেন সঞ্চালক আদিত্য নারায়ন

ইন্ডিয়ান আইডল সিজন ১২-র কিশোর কুমার স্পেশাল এপিসোড নিয়ে বিতর্ক চলছেই। সেই শোয়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার। সেই সময় তিনি প্রতিযোগী এবং সকলের গানের অত্যন্ত প্রশংসা করলেও পরবর্তীকালে তিনি জানান যে সেই সমস্ত গান তার নিজের ভাল লাগেনি। তার পাশাপাশি কিশোর কুমারের গান গেয়ে হিমেশ রেশমিয়া, এবং নেহা কক্কারের মত বড় গায়ক-গায়িকারা অনেক সমালোচনার মুখে পড়েছেন বর্তমানে।

এই পরিস্থিতিতে এবারে অমিত কুমারের বক্তব্যের জেরে তাকে এক হাত নিলেন ইন্ডিয়ান আইডলের সঞ্ছালক আদিত্য নারায়ন। আদিত্য নারায়ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “আমি অমিত কুমার জি কে সম্মান করে বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তিকে শ্রদ্ধা জানানো কোনোভাবেই সম্ভব নয়। অত্যন্ত অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি আমরা। আমরা অত্যন্ত কম সদস্য নিয়ে দমনে শ্যুট করছি বর্তমানে। এই পরিস্থিতিতে আমরা ভালো শো উপহার দেওয়ার চেষ্টা করছি।”

তারপর তিনি অমিত কুমারকে এক হাত নিয়ে বললেন, আমরা সপ্তাহের পর সপ্তাহ নতুন এপিসোড দেখাচ্ছি যেখানে অন্য চ্যানেল পুরনো কনটেন্ট দেখাচ্ছে। ইন্ডিয়ান আইডল মঞ্চে অমিত কুমার নিজের যে স্মৃতি শেয়ার করেছেন তা নিয়ে আদিত্য অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু তার অভিযোগ যদি অমিত কুমার নিজের অপছন্দের কথা শুটিং চলাকালীন জানাতে পারতেন তাহলে অন্তত তারা আর একটু ভালো করার চেষ্টা করত।

যদিও এই প্রশ্নটিই এর আগেই অমিত কুমারকে করা হয়েছিল। তিনি তার উত্তরে বলেছিলেন, “সবারই তো পয়সা দরকার। আমার যা দাবি ছিল সেই মত পয়সা ওরা আমাকে দিয়েছে। তবে আমি তো শো বন্ধ করতে পারিনা। তবে একসময় মনে হচ্ছিল এপিসোডটি বন্ধ করে দেওয়া প্রয়োজন।” অমিত কুমারের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই এই শো নিয়ে তার মন্তব্য জানিয়ে আরো বিতর্ক উস্কে দিয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026