বেশ কয়েকদিন ধরে চলছিল টানাপোড়েন, অবশেষে রাজ্যের কৃষকরা কৃষক সম্মান নিধি যোজনা টাকা পেতে চলেছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ঈদের দিন রাজ্যের ৭ লাখ কৃষক এই যোজনার অন্তর্গত ২,০০০ টাকা করে পেতে চলেছেন বলে খবর। একসঙ্গে ৯ কোটি কৃষককে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যে টানাপোড়েনের মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত ৭ লক্ষ্য কৃষকের ব্যাংক একাউন্ট ভেরিফাই করতে পেরেছে।
জানিয়ে রাখি রাজ্য সরকারের অসহযোগিতা সত্বেও বাংলার ৩০ লক্ষ কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছিলেন। তাদের মধ্যেই ৭ লক্ষ কৃষকের ব্যাংক একাউন্টে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রথম কিস্তির টাকা। কৃষকদের কৃষক সম্মান নিধি দেওয়ার জন্য আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই চিঠিতে তদ্বির করে টাকা পাঠাতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
রাজ্যের কৃষকদের কাছে ১০,০০০ কোটি টাকা করে কৃষক সম্মান নিধি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। তারা জানিয়েছিল কেন্দ্র ৬,০০০ টাকা তো দেবেই, তার সঙ্গেই আরো ৪,০০০ টাকা দেবে বিজেপি। এছাড়াও বকেয়া ১৮,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু সেই টাকা আর ফিরে পাওয়ার কোনো আশা নেই কৃষকদের।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল কৃষক সম্মান নিধি যোজনার ১৯,০০০ কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন। বেলা ১১ টা নাগাদ এই টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলেও জানানো হয়েছে। ফোনে টেক্সট মেসেজ এর মাধ্যমে এই বার্তা পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…