প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর মনে করেন যে অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের প্রচুর সাফল্যের সম্ভাবনা রয়েছে। শ্রেয়স আইয়ার কাঁধের চোটের কারণে ছিটকে যাওয়ার পর সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ সংস্করণে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) নেতৃত্ব দেন পন্থ। তাদের নিয়মিত অধিনায়ক না থাকা সত্ত্বেও, পন্থ দুর্দান্ত কাজ করেছিলেন। গাভাস্কর মনে করেন যে বাঁ হাতি পন্থ তার ভুলগুলি থেকে শিক্ষা নেবেন।
ঋষভ পন্থের প্রশংসা করেছেন গাভাস্কর। “তরুণ ঋষভ পন্থের অধীনে দিল্লি ক্যাপিটালস এই মরশুমে দারুন খেলেছে। ছটি ম্যাচ পর্যন্ত তাঁর অধিনায়ক হওয়ার বিষয়ে প্রশ্ন করে যায় সকলে। খেলা-পরবর্তী অনুষ্ঠানের প্রতিটি উপস্থাপকের কাছে একই প্রশ্ন ছিল। পন্থ নিজের মধ্যে আগুনটা জালিয়ে রেখেছে। হ্যাঁ, অধিনায়ক হিসেবে ও বেশ কিছু ভুল করেছে। কোন অধিনায়ক ভুল করে না? সব অধিনায়কই করে” গাভাস্কর বলেন।
গাভাস্কর ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ১২৫ টি টেস্ট এবং ১০৮ টি ওয়ানডে খেলেছেন। তিনি বলেছিলেন যে পন্থ ‘স্ট্রিট-স্মার্ট’ ছিলেন এবং এই পদ্ধতি তার দলকে বহু বার কঠিন অবস্থা থেকে বেরোতে সহায়তা করেছে। “পন্থ আইপিএলে কয়েকটি খেলায় দেখিয়েছেন যে তিনি যথেষ্ট চালাক তিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন। এতে কোনও সন্দেহ নেই।” ২০২১ সালের আইপিএলে পন্থ ব্যাট হাতে যুক্তিসঙ্গত ফর্ম দেখিয়েছিলেন। আট ইনিংসে তিনি ২১৩ রান করতে সক্ষম হন। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফর থেকে ঋষভ অনেক নির্ভীকতা দেখিয়েছেন এবং প্রচুর রান করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…