বিনোদন

বউয়ের গলায় মালা দিতে গিয়ে ছিঁড়ে গেল পাজামা, চরম লজ্জার শিকার আদিত্যের, ভাইরাল ভিডিও

চিরকালীন রীতি অনুসারে বর-কনের থেকে তাদের বন্ধুরাই বেশি উৎসাহী হয় বিয়ে নিয়ে। যদিও তারা নিজেরা জানে না, তারা আদৌ বিয়ে করবে কিনা অথবা বিয়ে করলে কাকে করবে। গায়ক আদিত্য নারায়ণের বেলাতেও তার অন্যথা হলো না। অতি উৎসাহী বন্ধুর দলের উৎসাহের খেসারত দিলেন আদিত্য। বরমালা হওয়ার সময় বন্ধুরা খুব আনন্দ করে আদিত্যকে পাঁজাকোলা করতেই আদিত্যর শখের চোস্ত গেল ফেটে। কোনমতে বরমালা শেষ হতেই বন্ধুদের সাফাই, “ডিজাইনার ঠকিয়ে দিয়েছে, চোস্তটাই খারাপ ছিল, আমরা কিছু করিনি”। ওদিকে হবু বউ-এর সামনে ছেঁড়া চোস্ত পরে মুখ লাল করে দাঁড়িয়ে বলিউডের তারকা-পুত্র ও নামী গায়ক আদিত্য নারায়ণ। অবশেষে এক বন্ধুই যোগাড় করে আনলেন মানানসই পাজামা। সেই পাজামা পরেই শ্বেতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আদিত্য। পরে আদিত্য নিজেই মিডিয়ায় একটি সাক্ষাৎকারে এই কথা জানালেন।

কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন তাঁর আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট খারাপ। বিয়ের খরচের জন্য হয়তো তাঁকে তাঁর প্রিয় বাইক-টাই বেচতে হবে। অথচ বিয়ের পরে আদিত্য জানান তিনি ও শ্বেতা তাঁর সদ্য কেনা পাঁচটি রুমের অ্যাপার্টমেন্টে থাকবেন। এই অ্যাপার্টমেন্টটি তাঁর বাবা উদিত নারায়ণ ও মা দীপা নারায়ণের অ্যাপার্টমেন্টের কাছাকাছি। এই অ্যাপার্টমেন্টটি কেনার জন্য আদিত্য অনেকদিন ধরেই টাকা জমিয়েছিলেন। পরে আদিত্যর পারিবারিক সূত্রে জানা যায়, উদিত ও আদিত্য দুজনে মিলে এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন। এর মধ্যেই আবার সর্বঘটে কাঁঠালিকলা ও সিবিআই-এ যোগ দেবার স্বপ্ন দেখা কিছু নেটিজেন আদিত্যর ব্যাঙ্ক-ব্যালান্স, অ্যাপার্টমেন্টটি কার নামে এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছেন।

আদিত্য-শ্বেতার বিয়েতে যথেষ্ট খুশি তাঁদের দুজনের পরিবার। পয়লা ডিসেম্বর উদিত নারায়ণের জন্মদিনেই মুম্বইয়ের ইস্কন মন্দিরে আদিত্য ও শ্বেতার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে রীতিমত নাচতে নাচতে ‘বারাত’ নিয়ে ইস্কন মন্দিরে উপস্থিত হন উদিত নারায়ণ। আদিত্য ও শ্বেতার বিয়ের কিছু ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে, আদিত্যর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, তার সাথে মানানসই পাগড়ি ও কুন্দনের গয়না। বিয়ের সাজে ‘কুল’ লুক আনার জন্য আদিত্য চোখে সানগ্লাস পরেছিলেন। আদিত্যর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল শ্বেতার পোশাক। শ্বেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের লেহেঙ্গা চোলি। তার সাথে মানানসই করে শ্বেতা পরেছিলেন পোলকির গয়না। করোনা বিধি মেনে সম্পন্ন হয় আদিত্য ও শ্বেতার বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র পঞ্চাশ জন অতিথি। রবিবার ছিল মেহেন্দি ও সোমবার ছিল ‘হলদি কি রসম’।

2010 সালে আদিত্য ও শ্বেতা অভিনীত ফিল্ম ‘শাপিত’ মুক্তি পায়। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও ফিল্মের সেট থেকে শুরু হয় আদিত্য ও শ্বেতার প্রেম। তবে নিজেদের সম্পর্ককে কোনোদিন স্পটলাইটে নিয়ে আসেননি আদিত্য ও শ্বেতা। আদিত্য নিজের বিয়ের ঘোষণা করার সময় শ্বেতার কথা জানতে পারে মিডিয়া।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026