অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এদিন বুধবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশ শ্রেনীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন। তিনি জানান, দুটি প্রক্রিয়ায় একাদশ শ্রেনীর ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম ভাগে, যেসমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী নিজেদের বিদ্যালয়ে ভর্তি হবেন স্কুল কতৃপক্ষের তরফে আগামী ১লা আগস্ট থেকে ১০ই আগস্টের মধ্যে তার ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় ভাগে, যেসব ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ে একাদশ শ্রেনীতে ভর্তি হবেন তাঁদের জন্য আগামী ১১ই আগস্ট থেকে ৩০শে আগস্টের মধ্যে ব্যবস্থা করা হবে। এই দুই প্রক্রিয়ায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে বিদ্যালয় কতৃপক্ষ। এব্যাপারে নিজেদের বিদ্যালয়ে উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। করোনার প্রকোপের ফলে এবার মার্কসিট দেওয়ার ব্যাপারে পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এবার ছাত্রছাত্রীদের হাতে নয়, মার্কসিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। আগামী ২২শে ও ২৩শে জুলাই মার্কশিট পাওয়া যাবে। তবে বিদ্যালয় প্রাঙ্গণ সম্পূর্ণ স্যানিটাইজেশনের পর ভর্তি ও মার্কসিটের সমস্ত কার্যকলাপ শুরু করবে বিদ্যালয় কতৃপক্ষ। অভিভাবকদেরও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। পড়ুয়াদের বদলে অভিভাবকেরাই মার্কসিট ও প্রয়োজনীয় তথ্য নিয়ে বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য আসবেন। শিক্ষা দফতর এবার বিষয়ভিত্তিক ভর্তির ব্যাপারটি বিদ্যালয় কতৃপক্ষের উপরই ছাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…