এবার ইজরায়েলের কাছ থেকে ১২টি স্পাইক লঞ্চার ও ২০০টিরও অধিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। জানা গিয়েছে, পরিস্থিতি ক্রমে ঠান্ডা হলেও সীমান্ত থেকে পিছু হটছে না লালফৌজ। এবার চিনকে চ্যালেঞ্জ করতে ইজরায়েল থেকে শক্তিশালী স্পাইস-২০০০ বম্ব কিনছে ভারত। ভারতীয় বায়ুসেনা এই বম্বগুলি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করে।
ইজরায়েলের উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি হেরন ড্রোন ইতিমধ্যেই সীমান্তে নজরদারি চালাচ্ছে । ইজরায়েলি স্পাইডার মিসাইল রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। তবে নিজের শক্তি বৃদ্ধি করতে ভারতআরও একধাপ এগিয়ে অ্যান্টি ট্যাঙ্ক স্পাইক মিসাইলের বরাত দিয়েছে ইজরায়েলকে। সামরিক শক্তির জোরে অনেকটাই এগিয়ে রয়েছে চিন। তাই ভারতও সবরকম ভাবে প্রস্তুতি নিয়ে ইজরায়েলের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারের বরাত দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীকে কেন্দ্রীয় সরকারের তরফে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এবার সেই অর্থের মাধ্যমেই ইজরায়েল ও আমেরিকার কাছ থেকে শক্তিশালী বম্ব ও অস্ত্র কেনার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী। দেশেই এবার তৈরি হবে ৩০০টি ‘নির্ভয়’ ক্রুজ মিসাইল। আর এই মিসাইল ১ হাজার কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। তবে এই মিসাইল সম্পূর্ণ তৈরির কাজ শেষ হবে দুই থেকে তিন বছরের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…