ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পরের বছরই ভারতে আসবে 5G পরিষেবা, JIO নিয়ে বড় ঘোষণা অম্বানীর

টেলিকম দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতায় বরাবর শীর্ষস্থানে দেখা গিয়েছে রিলায়েন্স জিও সংস্থাকে। গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন নতুন সুবিধা নিয়ে আসে তারা। ফের তাদের তরফে বড়সড় ঘোষণা করলেন সংস্থার মালিক মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’র লক্ষ্য নিয়ে এবার ভারতেই তৈরি হয়ে গিয়েছে 5G সলিউশন।

বুধবার জিও সংস্থার 43তম সাধারণ সভায় বলা হয় আগামী বছরেই ভারতে আসতে চলেছে 5G পরিষেবা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সবরকম প্রস্তুতি। তার মতে বর্তমানে জিও সাধারণ মানুষের লাইফলাইন হয়ে উঠেছে। শুধু তাই নয় তিনি আরও বলেন যে, অন্যান্য কিছু নামী সংস্থার মতো ঋণ নেই জিওর। এছাড়া, নতুন বিনিয়োগগুলি সংস্থার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে।

গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন প্রযুক্তি আনার কথা ঘোষণা করেছেন আম্বানি। এই উন্নতি সাধনের জন্য জিও কাজ করবে ইনটেল ও টেলিকমের সাথে। পাশাপাশি আসতে চলেছে JioTV+ ও JioGlass। তিনি জিওকে শুধু ভারতেই নয়, বিশ্বসেরা করতে এবং সকলের উপকারী করে তুলতে চেয়েছেন। অন্যদিকে, তিনি আরও জানিয়েছেন গুগল, রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে 33,738 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026