মাইথোলজি

Vastu Tips: দীপাবলির দিনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে এই বিশেষ বাস্তু টিপস অনুসরণ করুন

হিন্দু ধর্মে ৩৬ কৌটি দেব দেবীর মাঝে, ধন কুবের একজন প্রতিপত্তিশালী দেবতা। মানা হয় যে তার ধনের অন্ত নেই। রাশি রাশি সোনা মুক্তো জহরত হিরে চুনি পান্না শুধু তার বাসস্থানের প্রসাদেই খচিত করা আছে। কেউ কখনো তার ধনের হিসেব করে উঠতে পারেনি। তাই তাকে প্রসন্ন করলে মা লক্ষির বাস হবে চিরতরে আপনার গৃহে।

২৩ অক্টোবর দীপাবলির ঠিক একদিন আগে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনে কোনও নতুন ধাতুর জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে মানুষ কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বিভিন্ন ধর্মীয় পন্থা গ্রহণ করে। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে এমনই ৫টি জিনিস বলতে যাচ্ছি, যা ধনতেরাসের দিন বাড়ির মূল দরজায় অবশ্যই স্থাপন করতে হবে। এটি করলে গৃহস্তের কখনো অর্থের কোন অভাব হবে না।

১) বাঁধনওয়ার:- তোরণের ওপর নাম বাঁধনওয়ার। দীপাবলিতে বাঁধনওয়ার শুধু আপনার বাড়ির সৌন্দর্যই বাড়ায় যে তা নয়, এটি মূল দরজায় থাকার কারণে নেতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করে না। এমন অবস্থায় গাঁদা ফুল ও আম বা অশোক পাতা মিশিয়ে বাঁধন তৈরি করতে পারেন, এটি বেশি ফলদায়ক।

২) স্বস্তিক অঙ্কন করাও শুভ ও উপকারী:-
স্বস্তিককে ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর পুজোর প্রতীক মনে করা হয়। যেকোনো শুভ কাজে স্বস্তিকা অবশ্যই তৈরি হয়। ধনতেরাসের দিন, মূল ফটকের দুই পাশে সিঁদুর দিয়ে একটি স্বস্তিকঅঙ্কন করুন ও শুভ ফল লাভ করুন। এতে করে দেবী লক্ষ্মী ও কুবের দেব খুব খুশি হন। সম্পদের সাথে সৌভাগ্যও বৃদ্ধি পায়।

৩) দীপাবলি শুরু হয় ধনতেরসের দিন থেকে, মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন্নকরাও খুব শুভ সেই দিনই। বাস্তু অনুসারে, ধনতেরাসের দিন বাড়ির প্রধান দরজায় দেবী লক্ষ্মীর চরণ তৈরি করতে হবে। কথিত আছে ধনতেরাসের দিনটি মায়ের আগমনের দিন। এমন অবস্থায় সকালে স্নানের পর এই কাজটি করুন। আপনি অল্পনা দিয়ে দেবীর পায়ের ছাপও তৈরি করতে পারেন বা বাজারে পাওয়া স্টিকারও লাগাতে পারেন। এগুলি বাইরে থেকে বাড়ির ভিতরে যাওয়ার আকারে অঙ্কন করুন।

৪) আবিরের আল্পনা-প্রদীপ:- সনাতন ধর্মে প্রাচীনকাল থেকেই যে কোনো শুভ কাজে রঙির আবিরের আল্পনা তৈরির প্রথা চলে আসছে। বাড়ির মূল প্রবেশদ্বারে এটি তৈরি করা খুবই শুভ বলে মনে করা হয়। রঙ্গোলি( আল্পনা) আধ্যাত্মিক শক্তি, সুখ এবং উদ্দীপনার প্রতীক। এছাড়াও, ধনতেরসের দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত বাড়ির প্রধান দরজায় ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে। এতে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবও খুশি হন।

৫) তুলসী:-
তুলসীকে ভগবান বিষ্ণুর খুব প্রিয় ভক্ত মনে করা হয়। তুলসীকে অনেকে দেবী লক্ষির অপর রূপ বলে মনে করেন। কার্তিক মাসে তুলসী পূজা করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীও খুশি হন। ধনতেরাসের দিন বাড়ির মূল প্রবেশদ্বারে একটি তুলসী গাছ রাখুন এবং রাতে সেই গাচ বাড়ির ভিতরে রাখুন। এবং একটি প্রদীপ প্রজ্বলন করে রাখুন তার সামনে।

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ভারত বার্তা যে কোনো ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

Nilanjana Pande

Published by
Nilanjana Pande
Tags: Vastu Tips

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026