প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। এক সময় ৫০ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতু। তবে গত কয়েকদিন ধরে পরপর দাম কমছে সোনার।
আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজোর সময় হু হু করে দাম কমা দিয়ে শুরু হলেও দশমীর দিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে বিশেষজ্ঞরা তখনই জানিয়েছিল দীপাবলির আগে আবার দাম কমবে হলুদ ধাতুর। গতকালের তুলনায় আজ মঙ্গলবার আরও সস্তা হয়েছে সোনা। এমনকি আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৬৪২ টাকা (কমেছে ৪ টাকা), ৮ গ্রামের দাম ৩৭,১৩৬ টাকা (কমেছে ৩২ টাকা)। এছাড়া ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫,০৬৪ টাকা (কমেছে ৪ টাকা), ৮ গ্রামের দাম ৪০,৫১২ টাকা (কমেছে ৩২ টাকা)। ১০ গ্রামের দাম কমেছে ৪০ টাকা। তবে এই দামে যোগ নেই জিএসটি ও অন্যান্য শুল্ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…