টেলি দুনিয়ার দুই পরিচিত মুখ হলেন অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা। বর্তমানে দুজনে নিজের অভিনয়ের কেরিয়ার নিয়ে বেশ ভালোই ব্যস্ত। ক্রুশল এই মুহূর্তে জি টিভির ‘রিশতো কা মাঞ্জা’ আর অদ্রিজা ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিক নিয়ে বেশ ভালোই ব্যস্ত। তবে হাজার ব্যস্ত থাকলেও এই জুটি নিজেদের সময় দিচ্ছেন। মাঝে দুজনের ব্রেক আপের গুঞ্জন উঠেছিল। তবে এই বছর কালীপুজোতে অন্ধকার দূর করে একসঙ্গে ভালোবাসার রঙ ছড়াতে দেখা গিয়েছিল দুজনকে। টানা চার মাস দূরে থাকার পরে ফের একসঙ্গে দেখা মিলেছিল দুজনের।
যদিও ক্রুশল-অদ্রিজা নিজেদের প্রেম সম্পর্কে শিলমোহর কোনওদিনই দেননি। কিন্তু তাঁদের প্রেমটা টেলিপাড়ার বরাবর ওপেন সিক্রেটই রেখেছিল। মাঝে বিচ্ছেদের কালোমেঘ একে অপরকে ঘিরে ধরেছিল এই জুটিকে, তবে এখন এই জুটিকে ফের একসাথে দেখে অনুরাগীরাও স্বস্তি পেয়েছেন। শুধু কি দীপাবলী এবার ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে সশরীরে সামিল হয়েছেন অভিনেতার লেডি লাভ অদ্রিজা। ক্রুশের দিদির বিয়ের সংগীত আর হলদির অনুষ্ঠানে সুন্দর করে সেজে হাজির হয়েছিলেন অদ্রিজা।
শুধু কী উপস্থিত হওয়া? রীতিমতো সংগীত আর হলদির আসর জমিয়ে দিলেন কালার্স বাংলা চ্যানেলের ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকের মৌ।আর প্রেমিকের বাড়ির অনুষ্ঠানে আনন্দ করছেন তা অভিনেত্রীর মুখ চোখে স্পষ্ট। তবে কোনওরকম রাখঢাকও নয়, বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন অদ্রিজা। ক্রুশলের দিদির সঙ্গীত অনুষ্ঠামে অদ্রিজা বেছে নিয়েছেন গাঢ় কমলা রঙা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। লেহেঙ্গার উপর যে চোলি তিনি পড়েছেন তার অনেকটা সরু ফিতের শর্ট গাউন ধাঁচ দিয়ে বানানো। অন্যদিকে কালো বন্ধগলা স্যুট আর গাঢ় নীল ব্লেজারে ধরা দিলেন হ্যান্ডসাম ক্রুশল।
আর হলদির দিন ও কম নন।হলুদ পোশাকে সেজে উঠতে দেখা গেছে টেলি তারকা জুটিকে। এদিন অদ্রিজা হলুদ লেহেঙ্গা আর সুন্দর কানের দুল আর খোলা চুল। আর ক্রুশল হলুদ কুর্তা আর সাদা পাজামা আর চোখে কালো চশমা পড়ে জুটিতে জনপ্রিয় হিন্দি গান ‘সাড়ি কে ফল সা…’-র সঙ্গে জমিয়ে নাচলেন । ইতিমধ্যে দুজনের নাচ দরুণ হিট হয় সোশ্যাল মিডিয়াতে। নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। এই তারকা জুটির ভালোবাসা দেখে অনেকেই মুগ্ধ হয়ে যান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…