বিনোদন

পাহাড়ে তিন মহিলার সঙ্গে জমিয়ে নাচলেন ‘কুল’ পটকা, ফ্যানেরা জমিয়ে উপভোগ করলেন অম্বরিশের নাচ

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘খড়কুটো’। তবে কয়েকসপ্তাহ ধরে এই ধারাবাহিকের টিআরপ ক্রমশ নিম্নমুখী। ফলে অন্য ধারাবাহিকের মতো গুনগুন ও বাবিনের মধ্যেও নিয়ে আসা হয়েছিল তৃতীয় ব্যক্তিকে। বাবিনের জীবনে আবির্ভাব ঘটেছিল তিন্নির। কিন্তু চিত্রনাট্যে এই দুই প্রিয় চরিত্রের মধ্যে তিন্নির অনাধিকার প্রবেশ না পসন্দ দর্শকদের। তিন্নি হাজার চেষ্টা করেও বাবিনের বিরুদ্ধে গুনগুনের মনে প্রাচীর আনতে পারেননি। আর তাই জন্যই গুনগুন ও বাবিনের মন ভালো করতে আর মুখার্জি পরিবারের মুড রিফ্রেশ করতে খড়কুটো পরিবার পাড়ি দিয়েছে উত্তরবঙ্গ।

খড়কুটো পরিবারে বাবিন গুনগুনের পাশাপাশি প্রতিটি চরিত্র বেশ জনপ্রিয়। তবে ধারাবাহিকের সকলের প্রিয় ‘পটকা’ দর্শকদের মধ্যে বেশ প্রিয় চরিত্র। পটকাকে ছাড়া খড়কুটো ধারাবাহিক বেশ একটা জমে৷ আ। এই ধারাবাহিকেই ‘পটকা’ চরিত্রে অভিনয় করছেন, অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। বাস্তবে যেমন অম্বরিসগ সব সময় মজা, আনন্দ করে থাকতে ভালোবাসেন তেমনি পর্দাতেও একই ভাবে মজা আর আনন্দ করে থাকতে ভালোবাসে।। এই  অভিনেতালে পছন্দ করেন না, এরকম মানুষ খুব কমই আছেন। 

তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় কেন্দ্রবিন্দুতে তিনি। পাহাড়ে গিয়ে তিন মহিলার সঙ্গে দেদার নাচ করেছেন সকলের প্রিয় পটকা। ভাবছেন তো পটকা আবার কাদের সাথে নাচছে। আসল ব্যপার হল এই মুহূর্তে উত্তরবঙ্গে শ্যুটিং এর পাশাপাশি চুটিয়ে মজা করছেন সকলের আদুরে পটকা। একপ্রকার বলা যেতে পারে পাহাড়ে মজেছে পৌঁছেছে টিম ‘খড়কুটো’। আর সেই ছবিতে ভরেছে গুনগুন, সৌজন্য, পটকার সামাজিক মাধ্যম। শ্যুটিংয়ের পাশাপাশি দেদার চলছে ঘোরা, খাওয়া- দাওয়া, মধ্যরাত অবধি জমাটি আড্ডা এবং দেদার ফটো সেশন।

আর যেখানে তৃণা সাহা সেখানে রিল ভিডিও হবেনা তাও সম্ভব নয়। তাঁর ইনস্টাগ্রামে নতুন নতুন রিল বানাতে কখনই দেরি হয়না যে। কখনও নিজে আবার কখনো অনস্ক্রিন ননদদের সঙ্গে রিল বানাচ্ছেন। তবে এবার সোজাসুজি পটকাকেও গুনগুন নিয়ে নিলেন তাঁর রিলে। কালিম্পকের ডোলাতে ‘লেডিস ভার্সেস রিকি বহল’ ছবির জনপ্রিয় গান ‘আদত সে মজবুর’ গানের সঙ্গে দারুণ নাচলেন গুনগুন পটকা আর চিনি আর সাজি। কখনো গুনগুন নাচ করলেন পটকার সঙ্গে আবার কখনো চিনি আর সাজিএকেক করে পটকার সঙ্গে নাচলেন। সব মিলিয়ে বলা চলে একদিকে যেমন তাঁদের শ্যুটিং চলছে তেমনি চলছে আনলিমিটেড ফান। ক্যাপশানে তৃণা লিখলেন ‘Ladies vs Potka’। আর ভিডিওটির চারপাশে সবুজে ঘেরা, পাশে উঁকি ঝুঁকিতে পাহাড়। অম্বরীশ অর্থাৎ পটকার এহেন পারফরম্যান্স মুগ্ধ করেছে খড়কুটোর সকল অনুরাগী দের। গুনগুন অর্থাৎ তৃণা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই এই ভিডিও পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026