অদ্রিজা অ্যাডি রায় মানেই স্মার্ট লুক ও ফিটনেস। লকডাউনে জিম বন্ধ থাকায় টলি টাউনের তারকারা ফিটনেস মন্ত্রে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। এছাড়া বাড়িতে থাকার জন্য স্বাভাবিক নিয়মেই প্রোপার ডায়েট মানতে পারেননি কেউই। তাই আনলক পর্বে এখন প্রায় সবাই মন দিয়েছেন শরীরচর্চায়। অভিনেত্রী অদ্রিজা রায়ও তার ব্যতিক্রম নন।তিনিও প্রায়ই নিজের স্পোর্টস সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন।
কখনো তাঁকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তো কখনো অন্য কোথাও। কিন্তু এখন তাঁর সবসময়ের সাথী হলো তাঁর স্পোর্টস সাইকেল। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অদ্রিজা যেখানে তাঁকে হেলমেট পরে ফাঁকা রাস্তায় খুব জোরে সাইকেল চালাতে দেখা যাচ্ছে। তিনি এই ভিডিওয় নামী স্পোর্টসওয়্যার সংস্থা ‘ডেকাথেলন’-এর নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন,অদ্রিজা এই ভিডিওয় ‘ডেকাথেলন’-কে প্রোমোট করেছেন। গত কয়েক বছর ধরে টলি টাউনে নিজের পায়ের তলার জমি শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন অদ্রিজা।
বেশ কিছু ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তাই নিজেকে ফিট রাখতে এবং নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন তিনি। তবে টলিউডে এই মুহূর্তে যেহেতু বড় কোনো প্রজেক্ট হচ্ছে না এবং করোনা অতিমারীর কারণে টলিউড যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে সেহেতু অদ্রিজার মত নিউকামারকেও ভালো কাজ পাবার জন্য একটু অপেক্ষা করতে হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…