সোশ্যাল মিডিয়ায় যমজ বোন তানি মুনি এখন বেশ জনপ্রিয়। লক ডাউনে একের পর এক গান গেয়ে এই দুই মেয়ে জমিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। মাত্র ৬ বছর বয়সেই সুরেলা কণ্ঠে একের পর এক রবীন্দ্রসঙ্গীত উপহার দিয়েছে এই দুই ক্ষুদে। এঁদের আসল নাম শ্রেয়া দত্ত আর সৃস্টি দত্ত। ঠাকুমা ভালবেসে দুই বোনের নাম দিয়েছিলেন তানি আর মুনি।
ফেসবুক ও ইউটিউবে আপলোড করা এঁদের প্রত্যেকটা গান বেশ ভাইরাল হয়। একদম ছোট অবস্থা থেকে এই দুই বোন তাঁদের বাবার কণ্ঠের গান শুনে শুনে প্র্যাকটিস করত। পরে সেই গান ইউটিউব আর ফেসবুকে পাবলিশ করা হয়। বর্তমানে এই দুই নাবালিকা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মধ্যমগ্রামের দত্ত পরিবারের এই দুই ক্ষুদে এবার হাজির হয়েছে জনপ্রিয় রবীন্দ্র সংগীত “ফুলে ফুলে ঢলে ঢলে” এর সঙ্গে। “হৃদয়ের রং” নামক একটি ফেসবুক পেজে তাদের এই গানের ভিডিও আপলোড করা হয়েছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়।
তানি মুনি যখনই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয় তখনই নানান রকম বেশে সেজে ওঠে। এবারে ওঁরা সেজেছে লাল এবং অন্যজন নীল রঙের শাড়িতে। দুইজনের গলায় ও খোঁপায় জুঁই ফুলের মালা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…