কলকাতা : আবার ২৫ বছর পর শহরের বুকে খুলে যেতে চলেছে নতুন পাতাল স্টেশন। আগামী কাল থেকে সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য পরিষেবা খুলে দেওয়া হবে নতুন পাতাল স্টেশনের। জানা গিয়েছে আজ ৩টের সময় ভার্চুয়াল উদ্বোধন হবে, সেখানে উপস্থিত থাকবে কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীরা।
উদ্বোধন হবে এই রুটের সপ্তম স্টেশন ফুলবাগানের। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, এছাড়াও থাকবেন স্থানীয় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডেও। এছাড়াও থাকবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। পরিষেবা খুলে দেওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে রাতে নিয়মিত মহড়া হয়েছে। অন্য দিকে আজ থেকে রবিবার ৪ অক্টোবর থেকেই চালু হচ্ছে মেট্রো পরিষেবা।
সামনে পুজো। আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলবে। এবার সেই তালিকায় জুড়ে যেতে চলছে ফুল বাগান মেট্রো ষ্টেশন। সব মিলিয়ে আরো এক খুশির খবর।
অন্যদিকে সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে। ২০ মিনিট অন্তর দেওয়া হবে মেট্রো পরিষেবা। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টা ১০ মিনিটে। আশা করা হচ্ছে এর ফলে সুবিধা মিলবে যাত্রীদের। চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…