বিনোদন

Mithai: বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ আদৃত! জেনে নিন পাত্রীর পরিচয়

বাংলা টেলিভিশনের এখন একটাই জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। শুরুর কিছুদিনের মধ্যে বাংলার মানুষের মনে গেঁথে গিয়েছে মিঠাই। এই এক নম্বর শোএর নায়ক হলেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় । ‘মিঠাই’-এর সিড এখন বাংলার লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ। কিন্তু এই বং ক্রাশ বাংলার বহু মহিলার মন ভেঙে দিয়েছেন। হ্যাঁ মিঠাইয়ের উচ্ছেবাবু রিলে বিয়ে না মানলেও বাস্তবে বিয়ে মানে। তাই তো চলতি বছরেই সকলের মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা আদৃত রায়।

এখন টলিউডের টলিপাড়াতে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে আর চার মাস পরেই নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু। ধারাবাহিকে সিড যেমন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক্কেবারে মুখচোরা তেমন আদৃতও বাস্তবে তাই। অন্য নায়ক নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়া থেকেও দূরেই থাকতে বেশ ভালোবাসেন।  নিজের কাজ নিয়ে কথা বলেছেন গান গেয়েছেন কিন্তু প্রেম নিয়ে কখনওই তেমনভাবে কিছু বলেননি আদৃত। এমনকি এত বছর ধরে তাঁর প্রেমিকার কথা আর জানতেও পারেননি কেউ

খবর, দীর্ঘ দশ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ আদৃত, এবার ১০ বছরের প্রেমকে পরিণতি দেওয়ার পালা। পাত্রীর নাম, সুপ্রিয়া। অভিনেতার এই বিশেষ বান্ধবী থাকেন মুম্বাইতে। সম্ভবত বিনোদন জগতের সঙ্গে যুক্ত সুপ্রিয়া।দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। শোনা যায় আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামী আর্ট ডিরেক্টর। আর । যদিও বান্ধবীর সঙ্গে কখনোই নিজের ছবি প্রকাশ্যে আনেননি আদৃত। তবে নভেম্বর মাসেই বিয়ে করবেন একথা এখনো কিছুই বলেননি আদৃত।

এখন মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স পরবর্তী ফুলশয্যা নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। একমাস পর কি সিড মিঠাইয়ের বিবাহিত সম্পর্ক মধুর হবে এই নিয়ে চলছে দর্শকদের মনে অনেক প্রশ্ন। গত সপ্তাহেও ১০.৯ পেয়ে টিআরপি রেটিংয়ের সঙ্গে এক নম্বর স্থান ধরে রেখেছিল মিঠাই।

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় সহকারী পরিচালক হিসাবে টলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। এরপর ‘নূর জাহান’, ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’,’পাসওয়ার্ড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদৃত। চলতি বছরের শুরুতেই মিঠাই-এর সঙ্গে ছোটপর্দায় অভিষেক করেন আদৃত। অভিনয়ের পাশাপাশি খুব ভালো গান ও গান আদৃত।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026