ভাইরাল & ভিডিও

Viral: মাটির বাড়ির উঠোনে খুবই সাধারন পোশাকে অসাধারন নাচ ভাই-বোন জুটির, প্রশংসার ঝড় নেটিজেনদের

আমাদের দেশের আনাচে কানাচে অনেক প্রতিভা লুকিয়ে আছে। শুধু সঠিক গাইড আর সুযোগের অভাবে অনেকে সামনে আসতে পারেনা। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এখন কেউ কারোর ওপর নির্ভর করেনা। বরং নিজেরাই নিজেদের প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছে। যা নিমেষে লক্ষাধিক মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। তেমনই একজন হলেন ড্যান্সার সনাতন। যে নিজের বোনের সাথে প্রণখুলে নাচে। আর সেই নাচের ভিডিও শেয়ার করে থাকে সোশ্যাল মিডিয়াতে।

একেবারে গ্রামের সাদামাটা আবহ, নেই কোন আতিশয্য তার মধ্যেই মনের আনন্দে নেচে চলেছে দুই ভাই ও বোন। মাটির বাড়ির বাইরের জমে বৃষ্টির জল। মাথার ওপর হচ্ছে বৃষ্টি। একসঙ্গে চলছে দুই ভাই বোনের মন জোড়া আনন্দ। ছবিতে বেশ ভালো রকম অভাবের চিহ্ন বোঝা যাচ্ছে তবে আনন্দে নেই কোনো খামতি।

নাচের জন্য সবসময় দামী পোশাকের প্রয়োজন হয় তা কিন্তু নয়। নেই আনুষঙ্গিক জিনিসপত্র আর নেই ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ড। কিন্তু যা আছে তা হল প্রতিভা আর দক্ষতা। এই ভাই বোনের জুটিতে নেই কোনো সঠিক প্রশিক্ষণও। তবে এই ভাই বোনের আছে নাচের ছন্দ। আর নিজের সেই নাচেত ছন্দের ক্ষমতায় আর সারল‍্য মন কেড়েছে বহু দর্শকদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দুই ভাই-বোনকে নাচতে দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে মুখে একরাশ হাসি নিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘বাদল বান জানা’ গানে তুমুল নাচলেন। এই নাচের শর্ট ভিডিও নিজেদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন। তারা প্রমাণ করে দিয়েছে যে অল্পের মধ্যেও পজেটিভ থাকা সম্ভব, আনন্দে থাকা সম্ভব‌। এই প্রথম নয় এর আগেও তারা দুজন মিলে নানান দুর্দান্ত নাচের প্রচুর এরকম ভিডিও শেয়ার করেছেন। হাজার হাজার মানুষ ভালোবাসা জানিয়েছেন। অনেকে এদের নাচের প্রশংসা করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026