বয়স ৪৬ কিন্তু দেখলে বোঝা দায়। এখনো পুরো ফিট ও ফাইন চেহারা দেখলে মনে হবে বয়স কুড়ি। এইভাবে নিজেকে মেন্টেন করেন শিল্পা। বিয়ের পর সেভাবে আর সিনেমা করেননি। বরং স্বামী আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। সংসারের সাথে নিজের ফিটনেস আর নাচের প্রশিক্ষণ নিয়ে রেখেছেন সর্বদা। তবে বেশ কয়েক বছর ধরে রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন শিল্পা। সুপার ড্যান্সার বিচারক শিল্পা। গত চার বছর ধরে এই শোয়ের বিচারক সুন্দরী শিল্পা। এবারে হাঙ্গামার সিক্যুয়েল দিয়ে সিনেমাতে কামব্যাক করছেন সুন্দরী শিল্পা।
শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টি এই জুটিকে কে না চেনে। তাঁদের জীবনের অন্যতম বক্স অফিস হিট ছবি ছিল ‘ধড়কন’। ২০০০ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। ছবিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি ২১ বছর পার করলো এই সিনেমা। এই সিনেমায় এই জুটির নাম ছিল অঞ্জলি আর দেব। এই জুটি পুরোনো হলেও এদের রসায়ন এখনো কেউ ভুলতে পারেনি৷ বার বার টিভির পর্দাতে ফিরে দেখে এই সিনেমার নানান ঝলক।
ফের অঞ্জলি আর দেব এক হয়েছে। তবে এবারে সিনেমার পর্দাতে নয় রিয়ালিটি শোয়ের মঞ্চে। সম্প্রতি সুনীল শেট্টি সুপার ড্যান্সারের মঞ্চে হাজির হয়েছিলেন। একসাথে হাজির হয়েছেন তাহলে নাচ তো হবেই। ফের সেই ড্রামা উঠে এল এই মঞ্চে। বিখ্যাত গান ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’ গানে নাচলেন। গানের শেষে বিখ্যাত ডায়লগে অভিনয় করলেন। সকলে এদের পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে যান। আর সেই ভিডিও বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…