নিউজ

OLX-এ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বিক্রির বিজ্ঞাপন, মামলা দায়ের পুলিশের

গুজরাট : করোনা আতঙ্কে গৃহবন্দি বিশ্ব। সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে ভারতেও। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখছে প্রশাসন। মহামারি আইনে সোশ্যাল মিডিয়ায় যেকোন পোস্টের জন্য আটক করতে পারে পুলিশ। বারবার এমন ঈঙ্গিত দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এরই মাঝে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি বিক্রির বিজ্ঞাপন দিল নর্মদা জেলার এক ব্যক্তি। যার ফলে হুলস্থুল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। নর্মদা জেলার কেভাদিয়া এলাকার এক ব্যক্তি ওএলএক্স-এ সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি বিক্রির বিজ্ঞাপন দিয়ে জানিয়েছেন ৩০ হাজার কোটি টাকার বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ এই মূর্তিটি।

বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে ওএলএক্স-এর দায়বদ্ধতা নিয়েও। কোন রকমের ভেরিফিকেশন ছাড়াই কীভাবে এই ধরনের বিজ্ঞাপন দিতে পারে ওএলএক্স, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। সেখানকার ডেপুটি কমিশনার নীলেশ দুবে জানিয়েছেন, ‘ওএলএক্স কোন রকম ভেরিফিকেশন ছাড়াই এই বিজ্ঞাপনটির অনুমোদন দিয়েছে। আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।’ এই ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গতকালই দেশকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে রাত ৯ টার থেকে ৯ মিনিটের জন্য দিয়া বা প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বিক্রির বিজ্ঞাপন সামনে আশায় সাড়া পড়ে যায় দেশ জুড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026