সারা দেশজুড়ে চলছে টানা ২১ দিনের লকডাউন। তবু ও কিছু মানুষ ঠিকমতো মানছেন না। তাদের জন্য বার বার পুলিশ ও প্রশাসনকে পদক্ষেপ নিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ও তাঁদের অবদান ভোলার নয়। দিনরাত এক করে তাঁরা দেশকে সাহায্য করে চলেছেন। মানুষকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন পুলিশরা। তবে তাঁরা দেশের জন্য সেবা করতে গিয়ে তাঁদের পরিবারের সাথে দূরত্ব বেড়েছে। পরিবারের কারোর যাতে সংক্রমণ না ছড়ায় তাই সামাজি দূরত্ব বজায় রাখছেন তাঁরা।
এবার এই এক পুলিশকর্মীর দুঃখের কথাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্দোরের এক পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন যে সবাই একসাথে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। কখনো ৪৮ ঘন্টাও ডিউটি করতে হচ্ছে। কিন্তু কষ্টটা তখন হচ্ছে যখন বাড়ি গিয়ে উঠোনের একপাশে বসে খাবার খাচ্ছি, আর আমাকে দূর থেকে দেখে অবাক হচ্ছে ছোট মেয়ে। আর আমি ইচ্ছা সত্বেও ওকে কোলে তুলতে পারছি না।
ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি বালতিকে উল্টিয়ে নিয়ে টেবিল বানিয়ে সেটার উপর থালা রেখে খাবার খাচ্ছেন।আর তাঁর মেয়ে দূরে দরজার সামনে থেকে তাঁকে অবাক দৃষ্টিতে দেখছে। এর আগেও দেশের বিভিন্ন জায়গাতে পুলিশ কর্তাদের নানা রকম ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে তাঁরা ‘বেলা বোস ‘ গাইছেন, যেখানে লিরিক্স বদলে করোনা তথ্য যোগ করা হয়েছে। কোথাও আবার পুলিশ মাথায় করোনা হেলমেট পরে মানুষকে সচেতন করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…