করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। ফলে বন্ধ রয়েছে তাদের আনাগোনা। এই পরিস্থিতিতে নির্ভয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন পশুপাখি। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে বম্বে হাই তে তিমির দল সাঁতার কাটছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয় সেই ছবি। তবে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। কারণ, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভেনিসের খালে ডলফিনের আনাগোণার ছবি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
যদিও অনেকে এটিকে সত্যি বলে দাবী করেছে তবে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পরভিন কাসওয়ান বলেন, “ভিডিওটিতে অবশ্যই তিমি দেখা যাচ্ছে। তবে এটি বম্বে হাইতে ধরা পড়েনি। এটি ২০১৯ এ তোলা ইন্দোনেশিয়ার একটি ভিডিও।” ফলে ভিডিওটির সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন করেছেন সমালোচকেরা।
বম্বে হাই হলো একটি তৈল শোধনাগার যা মুম্বই উপকূলের প্রায় ১৭৬ কিলোমিটার দূরে অবস্থিত।এই বিষয়ে ONGC-র তরফ থেকে জানানো হয়েছে, এভাবে বন্যপ্রাণের মুক্তভাবে চলাফেরা করা দেখতে সবারই ভালো লাগে। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য মোবাইলে ছবি তোলা বা কোনোরকম বিরক্ত করতে বারণ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…