পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়, ভাংড়া নাচ করে সেলিব্রেট করলেন আফগান ক্রিকেটাররা, ভাইরাল ভিডিও

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ২২ তম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসামান্য জয় লাভ করেছে আফগানিস্তান। ইতিমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে একটা বড় অঘটন ঘটিয়ে দিয়েছে এই দলটি। তারপর এবার পাকিস্তানকে আট উইকেটে পরাজিত করে বর্তমানে অনেকটাই আনন্দিত আফগান দল। এই ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুমে দেখা গেল তাদের আবেগপূর্ণ সেলিব্রেশন। রীতিমতো ভাঙড়া নাচ পরিবেশন করে অত্যন্ত উৎসাহের সাথে এই সময়টা উদযাপন করলেন আফগান ক্রিকেটাররা। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো আফগানিস্তান হারালো পাকিস্তানকে। তাও আবার বিশ্বকাপের ময়দানে। সবমিলিয়ে, এই সময়টা আফগান ক্রিকেটারদের জন্য খুবই ভালো। ২০২৩ বিশ্বকাপে হয়তো এবারে আফগানিস্তানও একটা কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে।

কঠিন ম্যাচে বাবর আজমের দল পাকিস্তান প্রথমে ব্যাট করে মোর ২৮২ রান করেছিল। তবে আফগানিস্তান তাদের আশ্চর্যজনক শক্তি প্রদর্শন করে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৮৩ রানের লক্ষ্য অর্জন করে ফেলে। এই ঐতিহাসিক জয়ের পরে পুরো আফগান শিবির উদযাপনে মেতে ওঠে এবং ড্রেসিংরুমে তারা দুর্দান্ত ভাঙড়া নাচের মাধ্যমে এই সময়টাকে সেলিব্রেট করে। এই ভিডিও থেকেই তাদের আনন্দের মাত্রা আমরা বুঝতে পারি।

এই ভিডিওতে আফগান দলের সিনিয়র খেলোয়াড় রশিদ খান কে সব থেকে বেশি মজা করতে দেখা গেছে। স্পিনার রশিদ খান তার সহ খেলোয়াড়দের নিয়ে একটি টেবিলে উঠে জোরদার নাচ করলেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে পৌঁছে গিয়েছে এই ভিডিও। এর পাশাপাশি আফগানিস্তান যখন পাকিস্তানকে পরাজিত করে তখন ডাগআউটের পুরো আফগান দল একসাথে তাদের সহ খেলোয়াড়দের অব্যর্থনা জানায়। এই দিনের উত্তেজনরা নিঃসন্দেহে আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে লিপিবদ্ধ করা থাকবে। এই ভিডিওটি সম্প্রতি X প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026