চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো তাদের গ্রাহকদের খুশি করে Vivo Y200 স্মার্টফোন উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর, ৮ জিবি RAM, দুটি কালার অপশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও শক্তিশালী ব্যাটারি রয়েছে হ্যান্ডসেটটিতে। ভিভোর নতুন হ্যান্ডসেটটি ভিভো ওয়াই ১০০ কে প্রতিস্থাপন করতে পারে। ভারতে Vivo Y200 ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ এবং রেডমি নোট ১২ ৫জি-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ভিভোর এই নতুন ফোনটি।
ভিভো ওয়াই২০০ এর ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা এবং ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজের টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ভিভো ওয়াই২০০ স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন এসওসি চিপ।
এ ছাড়া ফোনটিতে রয়েছে ৮ জিবি LPDDR4X RAM ও ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ চালিত। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে এফ/১.৭৯ লেন্সসহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপ নাইট মোড, প্যানোরামা, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, পোর্ট্রেট সহ বিভিন্ন ফটোগ্রাফি মোড সমর্থন করে। কানেক্টিভিটির জন্য ভিভো ওয়াই২০০-এ রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি ২.০।ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…