আফগানিস্তান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান নাজিব তারাকাইয়ের। গত 2 অক্টোবর এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজিব। চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি তিনি পরবর্তী সময়ে কোমায় চলে যান। অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল এই আফগান ক্রিকেটারকে। তার মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে।
জানা গিয়েছে, দুর্ঘটনার দিন এক দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন নাজিব। সেই সময়ে ছুটে আসা একটি গাড়ি কার্যত ধাক্কা মেরে তাকে পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার মানুষরা তাকে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এবং গত দু’দিন ধরে জীবনযুদ্ধে লড়াই করছিলেন তিনি। কিন্তু বাইশ গজের এই আফগান তারকা জীবনের লড়াই করতে পারলেন না। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাজিব।
এই আফগান ক্রিকেটার দেশের হয়ে একটি একদিনের ম্যাচ এবং 12 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 29। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নাজিবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই শোকবার্তা জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…