লাদাখ: যত দিন যাচ্ছে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে। আর সেই উত্তেজনার মধ্যেই একের পর এক চমক ডিআরডিও-র। পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষার পর এবার SMART-এর সফল উড়ান পরীক্ষা সেরে ফেলল ভারত। শত্রুর ডুবোজাহাজ ধ্বংস করতে এই SMART-ই হবে ভারতের ‘গেম চেঞ্জার’। যার ফলে নিমেষের মধ্যে উড়িয়ে দেওয়া যাবে শত্রুঘাঁটি। এমনটাই ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। এই সংযুক্তিকরণের ফলে ভারতীয় সেনার শক্তি আরও একধাপ বেড়ে গেল, এমনটাই মনে করছে দেশের কূটনৈতিক মহল।
ভারতের এই অস্ত্রের পুরো নাম সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিজ অব টর্পেডো। এক কথায় SMART। সোমবার পৌনে বারোটা নাগাদ এটিকে ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে উতক্ষেপণ করা হয়। SMART হল, মিসাইলের সাহায্যে উতক্ষেপণ করা একটি টর্পেডো। একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি তার গতি কম করে লক্ষ্যবস্তুর দিকে টর্পোডোটিকে নিক্ষেপ করে। ডিআরডিও-র দাবি ডুবোজাহাজ বিরোধী লড়াইয়ে এই টর্পেডোই হবে ভারতের ‘গেম চেঞ্জার’।
টুইটের মাধ্যমে এই মিসাইলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি লেখেন, ‘শব্দের থেকে গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সাহায্যে টর্পেডো পরীক্ষা করেছে ডিআরডিও। এর জন্য অভিনন্দন জানাই। ডুবোজাহাজ বিরোধী যুদ্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।’ যেভাবে চিনা সেনারা ভারতীয় সেনার ওপর চাপ সৃষ্টি করছে, তাতে এই মিসাইলের সংযুক্তিকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…