৮০০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে এই ২০২০ সালে। যা অবাক করবে আপনাকে। সৌরজগতে আগামিকাল, সোমবার এক অদ্ভুত এক ঘটনা ঘটতে চলেছে৷ এদিন এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে গোটা বিশ্ব৷ কী সেই বিরল ঘটনা? যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দেশবাসী। ঘটনাটি হল, এদিন দুটি বড় গ্রহ বৃহস্পতি ও শনি। একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসবে৷ এর ফলে পৃথিবী থেকে দুটি গ্রহকে একই আকারে দেখা যাবে৷ ৫০০ বছর পরেই বিরল ঘটনা ঘটতে চলেছে।
এ প্রসঙ্গে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, ‘আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় দুটি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ৷ বৃহস্পতি গ্রহ নিজের প্রতিবেশীর কাছ দিয়ে ২০ বছর পরে যায়৷ তবে এতটা কাছাকাছি আসা খুবই অদ্ভুত ব্যাপার৷’ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি গ্রহের মধ্যে মাত্র ০.১ ডিগ্রি -র দূরত্ব হবে৷ যদি আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকে তাহলে সূর্যাস্তের পর সারা পৃথিবী থেকে সেই দৃশ্য দেখা যাবে৷ ২০২০-র ২১ ডিসেম্বর এই ঘটনা ঘটবে৷
এটা পৃথিবীর সবচেয়ে ছোট দিন৷ আর এই দিনেই এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল৷ কিন্তু সূর্য খুব কাছাকাছি থাকায় তাদের দেখতে পাওয়া অসম্ভব ছিল৷ এর আগে ১২২৬ সালের ১ মার্চ এই দুটি গ্রহ এত কাছে এসেছিল সে সময় সেটা পৃথিবী থেকে দেখা গিয়েছিল৷ কিন্তু তারপর আর এই ঘটনা ঘটেনি। তাই দীর্ঘ বহু যুগ পর এই বিরল ঘটনা পৃথিবী থেকে অনায়াসে দেখা সম্ভব হবে বলে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…