বিনোদন

হোটেলের রুমে তুমুল নাচ সন্দীপ্তার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সোলো ট্রিপে বেড়াতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।  এবার তিনি গিয়েছেন পাহাড়ে।  সেখানে কয়েকদিন টেন্টে ছিলেন সন্দীপ্তা। তারপর উঠেছেন স্থানীয় একটি নামী হোটেলে। সেই হোটেলের রুমে একটি ডান্স ভিডিও বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সন্দীপ্তা। ‘সোনা মেরে সোনা’ গানে ব্ল‍্যাক হুডি পরে খোলা চুলে নেচেছেন সন্দীপ্তা।  সন্দীপ্তার এই ডান্স ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা অনেকেই সন্দীপ্তাকে জানিয়েছেন, তাঁরা সন্দীপ্তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।

কিছুদিন আগেই  নিউটাউনের বিশ্ব বাংলা গেটের নিচে  জনপ্রিয় বলিউড ফিল্ম ‘দঙ্গল’-এর বিখ্যাত গান ‘ম্যায় জানু না’-এর সাথে এক্সপ্রেসিভ ভিডিও বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন সন্দীপ্তা ।  সন্দীপ্তা ইন্সটাগ্রামে এই ভিডিওয় শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছিল ।  সন্দীপ্তার মুখের  হাসি বলে দেয়, তিনি অনায়াসেই সমস্ত হার্ডল পেরিয়ে যেতে পারেন।

সন্দীপ্তা টেলিটাউনে কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘দুর্গা’য় নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে।  এই সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। এই সিরিয়ালে সন্দীপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর সন্দীপ্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।  তাঁর হাতে পরপর  সিরিয়ালের অফার আসতে থাকে। একসময় টেলিভিশন কুইন হিসাবে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

সন্দীপ্তার রিলেশনশিপ স্টেটাস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে টেলি টাউনে।  কিছুদিন আগেই অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে বলে জল্পনা শুরু হয়।  সেই সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা ডিভোর্স কেস চলছিল।  অনেকেই রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সের জন্য দায়ী করতে থাকেন সন্দীপ্তাকে। সেই সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে রাহুল ও সন্দীপ্তার বন্ধুত্ব হয়েছিল।  কিন্তু বিতর্কের ফলে সিরিয়াল শেষ হওয়ার পর রাহুলের সঙ্গে যোগাযোগ রাখেননি সন্দীপ্তা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026