নিউজ

২৮৩ বছর পরে এমন বিধ্বংসী ঝড়ের সাক্ষী কলকাতা

শ্রেয়া চ্যাটার্জি – ২৮৩ বছর পরে এমন ধ্বংসলীলা দেখল কলকাতাবাসী। বুলবুল, ফনি এবং বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া আয়লাও মহানগরীর এতটা ক্ষতি করতে পারেনি। উপড়ে গেছে পাঁচ হাজারেরও বেশি গাছ। সমুদ্র উপকূলবর্তী এলাকায় এমন ঝড় আগেও গেছে। সেখানকার মানুষ খানিকটা প্রতিবছরই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু শহর কলকাতার বুকে এমন বিধ্বংসী ঝড় মানুষ কল্পনাও করতে পারেননি। সাজানো-গোছানো প্রানের শহর কল্লোলিনি কলকাতা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। বেরিয়ে পড়েছে তার কঙ্কালসার দেহ। বড় বড় বৃক্ষ উপড়ে রাস্তার ওপর ইলেকট্রিকের তার সমেত ছিঁড়ে পড়েছে। ঝড় চলে যাওয়ার পরে বিদ্যুৎ নেই, জল নেই। চারিদিকে মানুষের হাহাকার।

১৭৩৭ এবং ১৮৬৪ এই দু’টি বছরে পশ্চিমবঙ্গে এমন ঘূর্ণিঝড় হয়েছিল, এমনটাই ইতিহাস বলছে। সেই সময় বঙ্গদেশে ১৭৩৭ সালের ১১ ই অক্টোবর সাত সকাল বেলা দিয়ে এসেছিল বিধ্বংসী ঘূর্ণিঝড়। পুরনো নথি পত্র ঘাটলে জানা যায়, এই ঝড়ে কলকাতার মূলত উত্তরভাগ একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ৪০ ফুট উঁচু হয়ে গিয়েছিল গঙ্গার জল। টানা ৬ ঘণ্টা এক নাগাড়ে বৃষ্টি হয়েছিল। এর পরে ১৮৬৪ সালের ৫ ই অক্টোবর আবারো সাইক্লোন আছড়ে পড়েছিল বাংলার বুকে। তবে সে বছর ঝড় মারাত্মক ক্ষতি করেছিল খেজুরি বন্দর এবং হিজলি বন্দর। কিছু ঐতিহাসিক নথি থেকে জানা যায়, কলকাতা শহরে ঝড়ের ক্ষয় ক্ষতি হয়েছিল ৯০ হাজার টাকার খানিক বেশী।

প্রকৃতির ধ্বংসলীলার কাছে যে মানুষ বড় অসহায়। তা আমফান বুঝিয়ে দিয়ে গেল। কলকাতায় থাকা বড় বড় ইমারত কিংবা ফ্ল্যাট বাড়িতে যতই সুযোগ-সুবিধা থাকুক, প্রকৃতির কাছে কংক্রিটের দেওয়ালে থাকা সুখে স্বাচ্ছন্দের মানুষ আর রাস্তায় থাকা গরীব মানুষ সবই যেন এক হয়ে যায়। করোনা ভাইরাস আর আমফান দুই মিলে যেন পশ্চিমবঙ্গবাসীর একেবারে নাজেহাল অবস্থা। সব মিলিয়ে এখন আমাদের একটাই প্রার্থনা সেরে ওঠো পশ্চিমবঙ্গ, সেরে ওঠো কলকাতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026