নিউজ

স্পেশাল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনলো রেল

চতুর্থ দফার লকডাউনেই রেলের তরফ থেকে যাত্রী পরিবহনের জন্য ২০০ টি স্পেশাল ট্রেন চালানো হবে। ১ জুন থেকে এই পরিষেবা শুরু হবে। বৃহস্পতিবার থেকে ট্রেনের বুকিং শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ টিকিট বুকিং হয়ে গিয়েছে। আইআরসিটিসির সাইট খুলতেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এই স্পেশাল ট্রেনের টিকিট একমাত্র বুকিং হয়েছে আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল app থেকে। যেসব ট্রেনের টিকিট বুকিং হচ্ছে তার দুরন্ত, জনশতাব্দী, পূর্ব এক্সপ্রেস। তবে এবার থেকে রেলের টিকিট বুকিং-র নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে রেল।

রেলের তরফে যে পরিবর্তন আনা হয়েছে, সেগুলি হল-

১) কোনও তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

২) RAC/ Waiting টিকিট দেওয়া হবে।

৩) এবার থেকে অ্যাডভান্স রিজার্ভেশনের সময় ৭ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

৪) প্রথম প্যাসেঞ্জার চার্ট যাত্রার ৪ ঘন্টা আগে তৈরী হবে। আর দ্বিতীয় চার্ট যাত্রার ২ ঘন্টা আগে তৈরী করা হবে।

৫) টিকিট মিলবে পিআরসি কাউন্টার, পোস্ট অফিস, যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র থেকে।

৬) এছাড়া কমন সার্ভিস সেন্টার ও আইআরসিটিসির এজেন্টদের কাছ থেকেও টিকিট পাওয়া যাবে।

৭) উপরিউক্ত নিয়মগুলি ২৪ মে থেকে বা যেসব ট্রেন ৩১ মে বা তারপর থেকে যাত্রা শুরু করবে সেই ট্রেনগুলির ক্ষেত্রে।

প্রসঙ্গত, আইআরসিটিসির তরফ থেকে বলা হয়েছে, যাত্রীদের ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। ট্রেনে খাবার খুব কম দেওয়া হবে। কোনো কম্বল দেওয়া হবে না। আর স্ক্রিনিং করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026