নিউজ

বিমানে উঠতে হলে মানতে হবে কেন্দ্রের ১০টি বিশেষ নিয়ম, জানুন

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের মধ্যে ঘরোয়া বিমান পরিষেবা। তবে এখনকরোনার জেরে বিমানে যাতায়াতের পদ্ধতি পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বিমান মন্ত্রকের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। শুধু গাইডলাইন নয়, বিমানে যাতায়াতের ক্ষেত্রে নতুন ভাড়া বেঁধে দিয়েছে কেন্দ্র। ৪০ মিনিটের কম সফরের ক্ষেত্রে এখন থেকে ভাড়া গুনতে হবে ২০০০-৬০০০ টাকা।

নিচে বিস্তারিত ভাড়ার তালিকা দেওয়া হল-

৪০-৬০ মিনিটের সফরের ভাড়া ২৫০০-৭৫০০ টাকা।

৬০-৯০ মিনিটের সফরের ভাড়া ৩০০০-৯০০০ টাকা।

৯০-১২০ মিনিটের সফরের জন্য ভাড়া দিতে হবে ৩৫০০-১০০০০ টাকা।

১২০-১৫০ মিনিটের সফরের ভাড়া ৪৫০০-১৩০০০ টাকা।

১৫০-১৮০ মিনিটের সফরের জন্য ভাড়া লাগবে ৫৫০০- ১৫৭০০ টাকা।

১৮০-২১০ মিনিটের সফরের ভাড়া ৬৫০০-১৮৬০০ টাকা।

এখন থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মানতে হবে, সেগুলি হল-

১) প্রত্যেক যাত্রীকে অন্তত ২ ঘন্টা আগে পৌঁছাতে হবে। যে সমস্ত যাত্রীদের পরবর্তী ৪ ঘন্টার মধ্যে বিমান আছে, তারাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

২) প্রত্যেক যাত্রীকে মাস্ক, গ্লাভস পড়তে হবে।

৩) আরোগ্য সেতু সব যাত্রীর ফোনে রাখতে হবে। ১৪ বছরের নিচে শিশুদের জন্য এই বাধ্যতামূলক নয়।

৪) প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। বিভিন্ন জায়গায় থার্মাল স্ক্রিনিং মেশিন বসানো থাকবে।

৫) কোনোরকম ট্রলি ব্যাগ বহন করা যাবে না। ব্যবহার করলে উপযুক্ত কারণ দেখতে হবে।

৬) ভিতরে প্রবেশের আগে ব্যাগ, জিনিসপত্র স্যানিটেজ করতে হবে। এমনকি জুতো স্যানিটেজ করা হবে।

৭) চেক-ইন করার জন্য অনেক গুলো কাউন্টার থাকবে।  যাতে কোনো অসুবিধা না হয়।

৮) সংবাদপত্র/ ম্যাগাজিন এখন থেকে আর দেওয়া হবে না।

৯) হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে যাত্রীদের ও বিমান কর্মীদের।

১০) বিমানবন্দরের ভিতরে দোকান খোলা থেকেও খাবার বাইরে গিয়ে খেতে বলা হচ্ছে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026