দেশ

৩ মে পর আর লকডাউন নাও থাকতে পারে, জানুন কী পরিকল্পনা করছে কেন্দ্র

দেশে দ্বিতীয় দফার লকডাউন চলছে। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে লকডাউন এখন তুলে দিলে আর ও ভয়ানক পরিস্থিতি হবে। তবে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিম্নমুখী। এরকম অবস্থায় লকডাউন না তুললেও হবে না বলে মনে করছেন অর্থনৈতিকবিদরা। লকডাউন কবে উঠবে? উঠলেও কি আগের মতো সব পরিষেবা পাওয়া যাবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর অনুযায়ী ৩ মে পর লকডাউন উঠতে পারে। তবে তার জন্য থাকবে বিশেষ কিছু শর্ত। যে জেলা বা এলাকাগুলিতে একমাস ধরে কোনও নতুন সংক্রমণ হয়নি, সেখানে লকডাউন উঠে যেতে পারে। এছাড়া ছোট শহর ও জেলাতে লকডাউন শিথিলের সম্ভাবনা আছে। অফিস-কাচারী খুলতে পারে, তবে মানতে হবে বিশেষ শর্ত। যেসব এলাকা হটস্পট সেখানে বাসের স্টপেজ থাকবে না। লকডাউন উঠলেও ট্রেন চলার সম্ভাবনা কম। বিমান চালানোর সম্ভাবনা ও কম।

জানা গেছে যে কোনও বড় শহরে উঠছে না লকডাউন। ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য সব জমায়েতে নিষেধাজ্ঞা থাকবে। লকডাউন উঠলেও খুলবে না বার, রেস্তোরাঁ, শপিং মল, মাল্টিপ্লেক্স। খুলবে না থিয়েটার ও সিনেমা হল। দেশের কোনো বড়ো শহরে লকডাউন উঠবে না বলে জানা গেছে। কারণ বড়ো শহরগুলিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই জায়গাগুলিতে লকডাউন ওঠার সম্ভাবনা কম বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026