উত্তর ভারতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম দূষণ এখন, এমনটাই জানালো নাসা। নাসার স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত জানাচ্ছেন, “লকডাউনের পর উত্তর ভারতে দূষণের মাত্রা কমবে আমরা জানতাম। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর দূষণের মাত্রা অনেকটাই কমেছে।
লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর বোঝা যায়নি, কিন্তু ২৭শে মার্চ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়। তখনই দূষণের মাত্রা এতটা কমার বিষয়টি নজরে আসে। উত্তর ভারতের বাতাসে ধুলিকনা এই মুহূর্তে গত ২০ বছরে সবচেয়ে কম।”
প্রতি বছর বসন্তে নাসা এই উপগ্রহ চিত্র তোলে। সেখান থেকেই দূষণের এই বিষয়টি সামনে এসেছে। নাসার অ্যাকটিং অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যালিস জি ওয়েলস বলেছেন, “লকডাউন দেখিয়ে দিল সব দেশ একসাথে পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করলে আমরা একটি সুন্দর পৃথিবী দেখতে পাবো।
তাই লকডাউন উঠে গেলেও সব দেশের এই বিষয়টি মাথায় রাখা উচিত।” করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ কলকারখানা, গাড়ি চলাচল। ফলে স্বাভাবিক ভাবেই দূষণের মাত্রা কমেছে অনেকটাই। সেই চিত্রই ধরা পড়েছে নাসার উপগ্রহ চিত্রে।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…