নিউজ

লকডাউনের মধ্যে অনলাইনে বিয়ে করলেন বর-কনে, পুরোহিত মন্ত্র পড়ল ভিডিওতে

ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হল বিয়ে। লকডাউনের ফলে গোটা দেশে যান চলাচল স্তব্ধ। করোনা ভাইরাসের ফলে ঘরবন্দী মানুষ। এদিকে মুম্বাইয়ের সুশেন ড্যাং ও বরেলির কৃতি নারাংয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই। তাই দিনক্ষণ তিথি মেনে ঠিক হওয়া সেই তিথিতেই হবে বিয়ে। আর সেই কারনেই জুম অ্যাপের মাধ্যমে বিয়ে হল উভয়ের। মুম্বাইয়ে নিজের বাড়িতে ছিলেন বর। পরেছিলেন মায়ের ওড়না দিয়ে মাথায় পাগড়ি। অপরদিকে কনে ছিলেন বরেলিতে। তিনি পরেছিলেন মায়ের বিয়ের লেহেঙ্গা।

এরপর পুরোহিত রায়পুর থেকে বিয়ে দিলেন উভয়ের। জুম অ্যাপের মাধ্যমে আরও বাকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বিয়ের সময়। যদিও আগেই মেকাপ, পোশাক, অনুষ্ঠান পর্ব সবই ছিল পরিকল্পনা মাফিক। কিন্তু বাঁধ সাধল করোনা ভাইরাস। আর লক ডাউনের ফলে পূর্ব পরিকল্পনা মতন বিয়ে হওয়ার আর সুযোগ নেই। অবশেষে জুম অ্যাপে অনলাইনেই বিয়ে সারলেন তারা।

বিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর সকল গুরুজনেরা উভয়কে আশীর্বাদ করলেন। জুম অ্যাপের মাধ্যমে এমন বিয়ের পর আনন্দিত সুশেন। এরপর গানের তালে চলল নাচ। তবে সবাই যে যার নিজের বাড়িতে। এরপর খাওয়া দাওয়ার সামগ্রী পৌঁছে গেল অনলাইনের মাধ্যমে। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী সুশেন বলছেন, তার বিয়ে এমন ভাবে অনুষ্ঠিত হবে তা তিনি কল্পনাও করেননি। তাই স্বভাবতই উচ্ছসিত সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026