কলকাতা: হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেছে বটে, কিন্তু উত্তরে হাওয়ার দাপট এখনও নেই। জাঁকিয়ে শীত এখনো অধরা রাজ্যে। তবে বড়দিনের আগে সুখবর পেতে চলেছে রাজ্যবাসী। তার জন্য দাঁতে দাঁত চেপে আর ৭২ ঘন্টার লড়াই। শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
জানা গিয়েছে, শনি ও রবিবারে কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, যে শীতের জন্য এতদিন রাজ্যবাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে।
আজ, মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সামান্য থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…