নিউজ

বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন হাসপাতালের নার্সরা, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল কেন্দ্র

নয়াদিল্লি: যেখানে দূষণ, শীত এবং সর্বোপরি করোনা পরিস্থিতির জন্য মানুষের জীবন জেরবার, যেখানে হাসপাতালে তালিকায় প্রথম সারিতে রয়েছে এই হাসপাতালের নাম, সেখানে এই পরিস্থিতির মধ্যেও ধর্মঘটে নেমেছেন হাসপাতালে নার্সরা। কথা হচ্ছে দিল্লির এইমস হাসপাতাল নিয়ে। গতকাল, সোমবার সন্ধ্যে থেকে বেতন বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন হাসপাতালের নার্সরা। অবিলম্বে ধর্মঘট তুলে নেওয়ার জন্য নার্সদের আবেদন করেছেন হাসপাতালে ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তবে নার্সরা নিজেদের দাবিতে অনড়।

জানা গিয়েছে, ২০ দফা দাবি নিয়ে এই ধর্মঘটে নেমেছেন নার্সরা। যেখানে অন্যতম হল, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন বাড়ানোর দাবি। তবে দেশের চরম পরিস্থিতিতে নার্সদের এই ধর্মঘট দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন এইমস হাসপাতালের ডিরেক্টর। তিনি বলেছেন, ‘দেশের এরকম পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক। আর কিছুদিনের মধ্যেই বাজারে করোনা ভ্যাকসিন চলে আসবে। নার্সদের কাছে আমার অনুরোধ, আপনারা কাজে ফিরুন। এই অতিমারি থেকে রক্ষা পেতে সাহায্য করুন। আপনাদের সঙ্গে একাধিকবার এই নিয়ে বৈঠক হয়েছে। শুধু এইমস কর্তৃপক্ষ নয়, সরকারও আপনাদের আশ্বাস দিয়েছে যে, বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তারপরেও বেতন বাড়ানোর দাবিতে এরকম সময় আন্দোলন করা একেবারেই ঠিক নয়। এই ঘটনা অনভিপ্রেত। দয়া করে আপনারা কাজে ফিরুন।’ এভাবেই সকলকে কাজে ফেরার আবেদন জানিয়েছেন এইমস হাসপাতালে ডিরেক্টর।

এদিকে নার্সদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং আদালতের নির্দেশের কথা উল্লেখ করে সরকারের তরফে জানানো হয়েছে, অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। তবে কোনও কিছুতেই কর্ণপাত করতে নারাজ নার্সরা। তারা তাদের আন্দোলনে অনড় থাকবে বলেই জানা গিয়েছে। পরবর্তী পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026