নিউজ

৮৭ বছর পর ট্রেন পৌঁছল স্টেশনে, উৎসবে মেতে উঠলেন এলাকার মানুষ

১৯৩৪ সালে একটা ভয়াবহ ভূমিকম্প, তারপর সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছিল সরাইগোর নির্মালি রেলওয়ে স্টেশন। দীর্ঘ ৮৭ বছর ট্রেনের শব্দ সেই এলাকার মানুষেরা শোনেননি। অবশেষে রবিবার পরীক্ষামুলকভাবে একটি ইঞ্জিন পাঠানো হলো সেই স্টেশনে। আর সেই ইঞ্জিন পাঠানো মাত্রই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন সেই স্টেশনের এলাকার মানুষ। বিগত ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই (Atal Behari Bajpeyi) নির্মালি কলেজ থেকে কোচি নদীর উপরে একটি মহা সেতুর শিলান্যাস করে দিয়ে যান।

২০২০ সালে ১৮ সেপ্টেম্বর তারিখে মহাসেতু নির্মিত হয়। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কপায় স্টেশন থেকে আবারো রেল পরিষেবা চালু করলেন। এই সরায়গর নির্মলি স্টেশনের সঙ্গে আসুনপুর কুফা স্টেশন সংযুক্ত হয়ে গিয়েছে। রবিবার রাধাপুর থেকে নির্মাণের মধ্যে গতি পরীক্ষার জন্য প্রথম ইঞ্জিন পাঠানো হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে এই নির্মালি রেলস্টেশন।

তবে রেল কর্তৃপক্ষ জানাচ্ছি লাইন প্রস্তুত হয়ে গেলেও কিন্তু ট্রেন চলাচল এখনই শুরু হবে না। আরো বেশ কিছুদিন অপেক্ষা করবে কেন্দ্রীয় রেলমন্ত্রক। আপাতত শুধুমাত্র স্পিড ট্রায়াল হবে। তবে খুব শীঘ্রই এই স্টেশনে রেল চলাচল শুরু করে দেওয়া হবে। এতদিন পরে ট্রেনের ইঞ্জিন ঢুকছে স্টেশনে, আর তা দেখতে রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ছিল উৎসবের মেজাজ। অন্যদিকে এলাকার মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। অনেকে তো আবার পুজো করে বরণ করে নিলেন ট্রেনের ইঞ্জিন কে। জয়ধ্বনি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026