রাজ্য

নবান্নে মমতার হয়ে ব্যাট ধরলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব, বিজেপিকে একসাথে আটকানোর আহ্বান জানালেন

গোটা দেশজুড়ে গেরুয়া শিবিরের প্রসার লাফিয়ে বাড়ছে। তাই বিরোধীপক্ষের কাছে এখন মূল লক্ষ্য বিজেপিকে প্রতিহত করে দেশের সভ্যতাকে বাঁচানো। এবার বিধানসভা নির্বাচনে মমতার প্রধান প্রতিপক্ষ বিজেপি। এবারের নির্বাচনে ঘাসফুল শিবির ও গেরুয়া শিবিরের লড়াই যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলা বাহুল্য। এবার নির্বাচনের ঠিক প্রাক্কালে মমতাদিকে পূর্ণ সমর্থন জানাতে কলকাতায় এসে পৌঁছেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ অর্থাৎ সোমবার বিকেলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছেন তেজস্বী যাদব।

তেজস্বী যাদব আজ নবান্নের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেছেন, “বিজেপি বিরোধী লড়াইয়ে যেভাবে চান তৃণমূলের পাশে সেভাবেই থাকবো। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করবো। কারন আমাদের সবার মূল লক্ষ্য হলো যে বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হারাতে হবে। তৃণমূলের লড়াই এখন আমাদের লড়াই।” এছাড়াও তিনি এদিন তৃণমূলের ধর্মনিরপেক্ষতাকে আদর্শ বলে প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে।

দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রতি আরজেডি সমর্থন করবে তা প্রত্যাশিত ছিল। কারণ রবিবার কলকাতায় পা রেখেই আরজেডি প্রধান তেজস্বী যাদব ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করেছিল। তখন থেকেই বোঝা যাচ্ছিল বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকবে লালুপ্রসাদের দল। এমনকি গুঞ্জন উঠেছিল হিন্দিভাষী এলাকায় কয়েকটি কেন্দ্র আরজেডিকে ছেড়ে দেবে তৃণমূল। এক্ষেত্রে তেজস্বী বক্তব্য, “বাংলায় অনেক বিহারী থাকে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান সকলে মমতাদির পাশে থাকুন এবং তার হাত শক্ত করে ধরুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026