রাজ্য

একুশের ভোটে শাসক শিবিরকে নৈতিক সমর্থন সমাজবাদী পার্টির, বার্তা অখিলেশের

বাংলার বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি। সোমবার তথা আজ এই মর্মে বার্তা পাঠিয়েছেন সপা প্রতিষ্ঠাতা তথা মুলায়মপুত্র অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার অখিলেশ এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন শাসক শিবিরের বাংলা সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi)। চিঠিতে তিনি জানিয়েছেন, বাংলা গেরুয়া শিবিরের বিরোধী লড়াইয়ে শাসক শিবিরের পাশেই রয়েছে সমাজবাদী পার্টি। অখিলেশের চিঠি পেয়ে খুশি শাসক শিবিরের নেতৃত্ব।

এইদিন বিধানসভার লড়াইয়ে রাজ্যের শাসক শিবিরকে নৈতিক সমর্থনের সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগগুলিও যথাযথ বলে মনে করা হয়েছে অখিলেশ যাদবের পক্ষ থেকে। সেই বিষয় তুলে তিনি শাসক শিবিরের নেত্রীকে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাংলায় ২৯৮ আসনে মোট আট দফায় ভোট ঘোষণা করেছে দিল্লির নির্বাচন কমিশন। তা জেনেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন তুলেছিলেন,”কাকে সুবিধা করে দিতে বাংলায় এত দফা নির্বাচন?” এর সাথে ভোটের নির্ঘণ্ট স্থিত করা নিয়ে কমিশনকে গেরুয়া শিবিরের ইন্ধন জোগানোরও অভিযোগ তোলা হয়েছে। কমিশনের বিরুদ্ধে তার সমস্ত অভিযোগকে সমর্থন জানিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান কিভাবে তা সামল দিতে হবে। এমনটাই জানা গিয়েছে সূত্র হতে।

জাতীয় রাজনীতির মঞ্চে মমতা-অখিলেশের সখ্য নতুন নয়। এর আগেও যতবার বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলিকে জোটবদ্ধ করতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, ততবারই তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি। উনিশের ভোটের আগেও দিল্লিতে বিরোধী মঞ্চে হাতে হাত মেলাতে দেখা গিয়েছে মমতা-সোনিয়া-অখিলেশ-মায়াবতীদের। ফলে বিজেপি বিরোধী যে কোনও লড়াইয়ে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি যে মমতার পাশেই থাকবে, সেটাই প্রত্যাশিত। তা সত্ত্বে নির্বাচনের ঠিক আগে নৈতিক সমর্থনের বার্তা দিয়ে অখিলেশ যেন সেই পাশে থাকাকেই আরও একবার নিশ্চিত করলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026