দীর্ঘদিন বাদে বিমানবন্দরে লেন্সবন্দি ‘সত্যম শিবম সুন্দরম’-এর গ্ল্যামার গার্ল, জিনাত আমানের সৌন্দর্য দেখে হুঁশ উড়ল ফ্যানদের

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। অনেকে এই বলিউড লাইমলাইট থেকে সরে দাঁড়ালেই এখনও অব্দি তাদের জনপ্রিয়তা সেই একই রয়ে গেছে। এমনই এক অভিনেত্রী হলেন জিনাত আমান।

ইতিমধ্যে অবশ্যই বুঝে গিয়েছেন যে কোন অভিনেত্রীর কথা এই প্রতিবেদনে বলা হচ্ছে। এককালে এই অভিনেত্রী হিন্দি সিনেমার জগতে গ্ল্যামার গার্ল বলে পরিচিত ছিলেন। রাজ কাপুরের সুপারহিট ছবি ‘সত্যম শিবম সুন্দরম’-এ তিনি তার অভিনয় এবং চেহারা দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন। এটি এমন একটি চলচ্চিত্র যা আজও আলোচনায় থাকে। এটি বলিউডের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি বলে গণনা করা হয়।

রাজ কাপুরের এই ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমা এতটাই জনপ্রিয় যে এখনও অব্দি সিনেমার বিভিন্ন গান এবং সংলাপ ভাইরাল ভিডিওতে ব্যবহার হয়। এই সিনেমাটি ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাতে জিনাত আমানকে দেখা গেছিল রূপার চরিত্রে। একই সময়ে রঞ্জীবের ভূমিকায় ছিলেন শশী কাপুর। সিনেমাতে একাধিক বোল্ড সিনে অভিনয় করেছিলেন জিনাত আমান। তবে এখন তার অনেক বয়স হয়েছে। প্রায় ৭০ বছরের গণ্ডি অতিক্রম করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি জিনাত আমানকে বিমানবন্দরে লেন্সবন্দী করেন পাপারাজ্জিরা। ৭০ বছরের বেশি বয়স হয়ে গেলেও তার স্টাইল দেখে তার বয়সের সঠিক অনুমান কেউ করতে পারবেন না। বিমানবন্দরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী জিনাত আমান কালো স্কার্ট এবং লম্বা টপ পরে বেশ স্টাইলিশ ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন। ভিডিও ইন্টারনেটে আসতেই বলিউডপ্রেমীরা ঠিক চিনতে পেরেছেন নব্বইয়ের দশকের গ্ল্যামার গার্লকে।

BharatBarta Desk

Recent Posts

‘আমরা তো শ্রমিক’—ম্যাচ জেতানো স্পেলের পর কেন এমন কথা বললেন শামি? ইডেনে ফাঁস করলেন আসল রহস্য

আইপিএলের মঞ্চে আবারও নিজের ক্লাস দেখালেন মহম্মদ শামি। হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং স্পেল করে ম্যাচের…

April 9, 2026

‘দুঃখ নিয়েই বলছি…’ মনোনয়ন জমা দিয়েই আবেগঘন মমতা, ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই শুরু

মনোনয়ন জমা দিয়েই আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করার…

April 9, 2026

উইকেটহীন বুমরাহ! IPL-এ ‘লজ্জার হ্যাটট্রিক’, ১৫ বছরের ব্যাটারের ছক্কায় চাপে তারকা পেসার

আইপিএলের মঞ্চে এক অচেনা জসপ্রীত বুমরাহ! বিশ্বের অন্যতম সেরা পেসার হয়েও টানা তিন ম্যাচে উইকেটশূন্য—তাও…

April 9, 2026

রাস্তার রাজা হতে আসছে Pulsar NS400Z 2026, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম লুকে বড় ধামাকা বাজাজের

ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…

April 8, 2026

২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান Jio-র, তবে মিলবে না এই সুবিধা

ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…

April 8, 2026

শুরুতেই বড় ধাক্কা KKR শিবিরে: বিশ্বকাপের সেরা উইকেটশিকারি বরুণকে বাদ, সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে।

কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…

April 8, 2026