গত কয়েকদিন ধরে লাগাতার তাপপ্রবাহের ফলে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গবাসীরা। তবে অবশেষে এলো খুশির খবর। সব রেকর্ড ভেঙ্গে লাগাতে ৪০ এর উপরে টিকে রয়েছে তাপমাত্রার পারদ। তবে এবারে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।
আগামী ৫, ৬ এবং ৭ মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তবে এই বৃষ্টি হবে একেবারেই কালবৈশাখীর বৃষ্টি। শিলা বৃষ্টি হবার সম্ভাবনা কিছু কিছু জায়গাতে থাকছে। তবে কালবৈশাখীর বৃষ্টিতে তাপমাত্রা যে খুব একটা কমে যাবে সে রকম টা বলা যাচ্ছে না। কিছুটা হলেও স্বস্তি পেলেও তাপপ্রবাহ যে শেষ হয়ে যাবে সেরকমটা নয়।
কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও সেটা একেবারেই স্থায়ী হবে না বলেই জানা গিয়েছে। শিলা বৃষ্টি হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্য জুড়ে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমবে না, তবে বৃষ্টির ফলে সেই কদিন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…